রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

অক্ষয় পাত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ৫০০ কোটি মিল বা ভোজথালি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

পোস্ট করার দিনক্ষণ: 17 MAR 2026 1:15AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ মার্চ ২০২৬

 

রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আজ অক্ষয় পাত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ৫০০ কোটি মিল বা ভোজথালি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু।

“পুষ্টিসমৃদ্ধ ও সুশিক্ষিত ভারত থেকে উন্নত ভারতের নির্মাণ” শীর্ষক এই অনুষ্ঠানে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের উন্নত ভবিষ্যতের বিষয়ে শুধু সরকার নয়, সকলেরই ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠন, বাণিজ্য জগৎ- সব পক্ষ হাত মেলালে তবেই আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা সম্ভব। প্রতিটি শিশু যাতে উন্নতমানের শিক্ষা, পুষ্টি সমৃদ্ধ খাদ্য পায় এবং পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠতে পারে তা নিশ্চিত করা জরুরি। একমাত্র তাহলেই গড়ে উঠবে ভবিষ্যতের উপযুক্ত নাগরিক সমাজ। সরকারের পিএম পোষণ কর্মসূচি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির ভাষণটি দেখতে এখানে ক্লিক করুন-

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026317827401.pdf

*****

PS/Agt

 


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241577) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English