নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন, উপনির্বাচনে ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ

পোস্ট করার দিনক্ষণ: 17 MAR 2026 1:55PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬

 

পশ্চিমবঙ্গ, আসাম, কেরলম, পুদুচেরি এবং তামিলনাডু’তে বিধানসভা নির্বাচন ও ৬টি রাজ্যের উপ-নির্বাচনের জন্য ১,১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যেই কমিশনের এই উদ্যোগ।


এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক, ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক অর্থাৎ মোট ৪৭৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তামিলনাডুর ২৩৪টি আসনের জন্য মোট ৩২৭ জন, আসামের ১২৬টি আসনের জন্য ১৩৬ জন, কেরলমের ১৪০টি আসনের জন্য ১০৮ জন এবং পুদুচেরির ৩০টি আসনের জন্য মোট ৩৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।


এছাড়া, ৬টি রাজ্যের ৮টি আসনে উপ-নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে মোট ২৪ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।


আগামীকাল অর্থাৎ, ১৮ মার্চের মধ্যে পর্যবেক্ষকদের নিজ নিজ বিধানসভা এলাকায় দায়িত্বভার নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি কিংবা সাধারণ মানুষের কাছে নির্বাচন সংক্রান্ত অভিযোগ শুনবেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241575) ভিজিটরদের কাউন্টার : 12
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English