কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর রিপোর্ট প্রকাশ করল প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ বিভাগ

প্রকাশিত: 17 MAR 2026 1:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ ২০২৬

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ফেব্রুয়ারি ২০২৬-এর জন্য সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্সেস রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম (সিপিজিআরএএমএস) রিপোর্ট প্রকাশ করেছে প্রশাসনিক সংস্কার ও গণ অভিযোগ বিভাগ (ডিএআরপিজি)।

 

রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২৬-এ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৭৫,৯১৪টি অভিযোগ গৃহীত হয়েছে। এর মধ্যে ৬১,৮৪৪টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। সবচেয়ে বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েছে উত্তর প্রদেশে। ওই রাজ্যে অভিযোগের সংখ্যা হল ২৩,৩৩৩টি। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে সিপিজিআরএএমএস পোর্টালে মোট অমীমাংসিত অভিযোগের সংখ্যা হল ১,৯২,৮৭৭টি। এছাড়া ২২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটিতে ১০০০টির বেশি অভিযোগ অমীমাসিত রয়েছে। 

 

রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি ২০২৬-এ সিপিজিআরএএমএস পোর্টালের মাধ্যমে ৭২,৩৫৭ জন নতুন অভিযোগকারীর নাম নথিভুক্ত করেছে। কমন সার্ভিস সেন্টারের মাধ্যমেও অনেকে নাম নথিভুক্ত করেছেন। ফেব্রুয়ারি ২০২৬-এ সিএসসি-র মাধ্যমে অভিযোগ নথিভুক্তির সংখ্যা হল, ১১,৭৬১টি। 

 

পিডিএফ ফাইলের জন্য এখানে ক্লিক করুন :

 

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026317827601.pdf

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2241387) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR