আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

তরুণদের জন্য আবাসন

প্রকাশিত: 16 MAR 2026 6:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬ 

 

জমি ও উপনিবেশ গড়ার কাজ পুরোপুরি রাজ্যের বিষয়। তাই তরুণ, প্রথমবারের বাড়ি ক্রেতা, কর্মরত পেশাদার সহ আবাসন সংক্রান্ত প্রকল্পগুলি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রূপায়িত করে থাকে। তথাপি, প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহর (পিএমএওয়াই-ইউ)–এর আওতায় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক বিকল্প কেন্দ্রীয় সহায়তার ব্যবস্থা করছে। ২৫.০৬.২০১৫ থেকে এই পর্যন্ত এই প্রকল্পে দেশ জুড়ে তরুণ এবং কর্মরত পেশাদারদের জন্য মৌলিক সুযোগ-সুবিধা সহ পাকা বাড়ির সুযোগ প্রদান করা হচ্ছে। 


প্রথম প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পিএমএওয়াই-ইউ ২.০ চালু করা হয়েছে। এই প্রকল্প ০১.০৯.২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। এতে ‘সকলের জন্য বাড়ি’ সুনিশ্চিত করার লক্ষ্যে দেশ জুড়ে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ১ কোটি অতিরিক্ত বাড়ি নির্মাণ, ক্রয় এবং ভাড়ার ব্যবস্থা রাখা হয়েছে। তরুণ নাগরিক ও কর্মরত পেশাদাররা এই প্রকল্পে পরিবার পিছু বার্ষিক ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪ শতাংশ হারে ২৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহ ঋণ পেতে পারেন। 


পিএমএওয়াই-ইউ ২.০’র আওতায় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ১২৫.১৫ লক্ষ বাড়ির প্রস্তাব পেশ করেছে, যা মন্ত্রক অনুমোদন দিয়েছে। এর মধ্যে ০২.০৩.২০২৬ পর্যন্ত  ৯৭.৩০ লক্ষ বাড়ির কাজ সম্পন্ন করা হয়েছে, কিংবা সুবিধাপ্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। 


রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী তোখন সাহু। 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2241187) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi