অর্থমন্ত্রক
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি পরিমণ্ডলকে জোরদার করছে সরকার
প্রকাশিত:
16 MAR 2026 4:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ ২০২৬
সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে তাঁদের কাছে ব্যাঙ্ক, ঋণ এবং বিমার সুযোগ আরও বেশি করে পৌঁছে দিতে চায় সরকার।
জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি অভিযান (ন্যাশনাল মিশন ফর ফিনানশিয়াল ইনক্লুশন-এনএমএফআই)-এর গুরুত্বপূর্ণ একটি ধাপ হল ২০২৪-এর অগাস্টে প্রধানমন্ত্রী জনধন যোজনা (পিএমজেডিওয়াই)-এর সূচনা। এর লক্ষ্য, দেশের সব পরিবারকে ব্যাঙ্কিং ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা। ২০২৬-এর ১৫ জানুয়ারি পর্যন্ত পিএমজেডিওয়াই-এর আওতায় ৫৭.৭৮ কোটি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমানতের মোট মূল্যমান ২.৯৪.৭০২ কোটি টাকা। এর মধ্যে ৩২.২১ কোটি অ্যাকাউন্ট (৫৫.৮ শতাংশ) মহিলাদের। গ্রাম এবং আধা শহুরে এলাকায় ৪৫.১৭ কোটি (৭৮.২ শতাংশ) জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (পিএমজেবিওয়াই)-তে তালিকাভুক্ত হয়েছেন ২৬.৮৮ কোটি মানুষ (২৫.০২.২০২৬ পর্যন্ত)। এর মাধ্যমে ২ কোটি টাকার জীবন বিমা আচ্ছাদন পাওয়া যায়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই)-তে ২৫.০২.২০২৬ তারিখ পর্যন্ত তালিকাভুক্ত হয়েছেন ৫৭.১১ কোটি মানুষ। এর আওতায় দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে এককালীন ২ লক্ষ টাকা এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমার ব্যবস্থা রয়েছে।
অটল পেনশন যোজনায় নাম লিখিয়েছেন ৮.৮৪ কোটি মানুষ (২৫.০২.২০২৬ পর্যন্ত)। এঁদের জন্য মাস ভিত্তিক পেনশনের ব্যবস্থা রয়েছে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই)-এর আওতায় প্রদত্ত ঋণের পরিমাণ ৩৯.৪৮ লক্ষ কোটি টাকা (২৭.০২.২০২৬ পর্যন্ত)। ৫৭.২৬ কোটি গ্রাহক এই বন্ধকহীন ঋণের সুবিধা পেয়েছেন ছোটখাটো ব্যবসার জন্য। ঋণের ঊর্ধ্বসীমা ২০ লক্ষ টাকা।
স্ট্যান্ডআপ ইন্ডিয়া প্রকল্পের আওতায় অনগ্রসর শ্রেণীভুক্ত এবং মহিলা উদ্যোগপতিদের দেওয়া ঋণের পরিমাণ ৬২,৭৯০ কোটি টাকা (৩১.০৩.২০২৫ পর্যন্ত)। ২.৭৫ লক্ষ মানুষ এই সুবিধা পেয়েছেন।
জনধন-আধার-মোবাইল ত্রয়ী সরাসরি সুবিধা হস্তান্তরের ক্ষেত্রে বিশেষ কার্যকর ভূমিকা নিয়েছে। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে যাচ্ছে গ্রাহকদের কাছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন।
SC/AC /NS….
(রিলিজ আইডি: 2241182)
ভিজিটরের কাউন্টার : 5