স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এন.সি.বি'র প্রতিষ্ঠা দিবসে কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন
যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে নিবেদিত একটি শীর্ষ সংস্থা হিসেবে এন.সি.বি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মাদকমুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নে এন.সি.বি দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে
দেশ তাদের নিষ্ঠা ও দেশপ্রেমকে স্যালুট জানায়
পোস্ট করার দিনক্ষণ:
17 MAR 2026 11:21AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এন.সি.বি)-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই শীর্ষ সংস্থার কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ এন.সি.বি'র প্রতিষ্ঠা দিবসে এই শীর্ষ সংস্থার কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন " যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে নিবেদিত একটি শীর্ষ সংস্থা হিসেবে এন.সি.বি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং প্রধানমন্ত্রী শ্রী মোদীর মাদকমুক্ত ভারতের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। দেশ তাদের নিষ্ঠা ও দেশপ্রেমকে স্যালুট জানায়।”
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241077)
ভিজিটরদের কাউন্টার : 6