নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

৫ টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ নির্বাচন এবং ৬টি রাজ্যের উপ-নির্বাচনের জন্য কঠোরভাবে আদর্শ আচরণবিধি রূপায়ণে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন

পোস্ট করার দিনক্ষণ: 16 MAR 2026 1:36PM by PIB Agartala

নতুন দিল্লি ১৬ মার্চ ২০২৬

 

১. ভারতের নির্বাচন কমিশন ১৫ মার্চ ২০২৬-এ অসম, কেরল, পুডুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে।

 

২. নির্ঘণ্ট অনুযায়ী আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন এবং অসম, কেরল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরি তাদের নিজ নিজ গেজেটে তা প্রকাশ করেছে।

 

৩. এই ঘোযণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশে আদর্শ আচরণবিধি অবিলম্বে বলবৎ করার বিষয়ে। এই আদর্শ আচরণবিধির আওতায় পড়বে কেন্দ্রীয় সরকারও, সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য কোনো ঘোষণা এবং নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে।

 

৪. কমিশন কঠোরভাবে নির্দেশ পালন নিশ্চিত করার আদেশ দিয়েছে সরকারি, জনসাধারণ এবং বেসরকারি সম্পত্তি থেকে প্রচার অপসারণ; কোনো রাজনৈতিকদল, প্রার্থী অথবা নির্বাচনের সঙ্গে যুক্ত যেকোনো ব্যক্তি দ্বারা সরকারি যানবাহন অথবা সরকারি বাসস্থানের অপব্যবহার; সরকারি খরচে বিজ্ঞাপন প্রকাশে নিষেধাজ্ঞার ক্ষেত্রে।

 

৫. নাগরিকদের গোপনীয়তাকে সম্মান জানাতেই হবে, কোনো ব্যক্তিগত বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন অথবা পিকেটিং করা যাবে না, মালিকের সম্মতি ছাড়া কোনো জমি, বাড়ি অথবা দেওয়াল ব্যবহার করা যাবে না পতাকা, ব্যানার অথবা পোস্টারের জন্য।

 

৬. একটি অভিযোগ পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে আছে কল সেন্টার নং -১৯৫০, যেখানে সংশ্লিষ্ট ডিইও/ আরও-র কাছে অভিযোগ জমা দিতে পারবেন যেকোনো সাধারণ মানুষ বা রাজনৈতিক দলের সদস্য।

 

৭. ইসিআই নেটে সি-ভিজিল অ্যাপ ব্যবহার করে নাগরিকগণ এবং রাজনৈতিক দলগুলি আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানাতে পারবেন। সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫,১৭৩-এর বেশি ফ্লাইং স্কোয়াড বহাল করা হয়েছে অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে। পাশাপাশি ৫,২০০-র বেশি স্ট্যাটিক সার্ভেইল্যান্স টিম মোতায়েন করা হয়েছে।

 

৮. রাজনৈতিক দলগুলিকে সভা এবং মিছিল করার আগে পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে যাতে, ট্রাফ্রিক এবং নিরাপত্তার ব্যবস্থা করা যায়, মেনে চলতে হবে নিবর্তনমূলক আদেশ এবং লাউড স্পিকার অথবা অন্যান্য সুবিধার জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে হবে।

 

৯. মন্ত্রীরা তাঁদের সরকারি কাজের সঙ্গে নির্বাচনী কার্যকলাপকে জড়াতে পারবেন না অথবা প্রচারের কাজে সরকারি যন্ত্র, পরিবহন অথবা কর্মীদের ব্যবহার করতে পারবেন না।

 

১০. সর্বস্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আদর্শ আচরণবিধি বলবৎ করতে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সকল দলের সঙ্গে একই ধরনের আচরণ সুনিশ্চিত করতে এবং সরকারি সুবিধা্র অপব্যবহার রুখতে। তাঁদের স্বচ্ছতার সঙ্গে সভা, মিছিল এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে হবে।

 

১১. ইসিআই নেট-এ SUVIDHA মডিউল অ্যাকটিভেট করা হয়েছে, যেখানে রাজনৈতিক দলগুলি আবেদন করতে পারে ময়দান এবং হেলিপ্যাডের মতো সাধারণের স্থান ব্যবহারের জন্য যা বরাদ্দ করা হবে, প্রথমে এলে প্রথমে পাওয়া যাবের

ভিত্তিতে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2241017) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English