প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হোসে অ্যান্টোনিও কাস্ট রিস্ট-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 13 MAR 2026 12:54PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য হোসে অ্যান্টোনিও কাস্ট রিস্ট-কে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

“চিলির প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের জন্য হোসে অ্যান্টোনিও কাস্ট রিস্ট-কে আন্তরিক অভিনন্দন। ভারত ও চিলির মৈত্রী আরও সুদৃঢ় এবং বাণিজ্য, প্রযুক্তি জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করার লক্ষ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অপেক্ষা করছি। আপনার সাফল্যের জন্য শুভেচ্ছা রইলো!”

@joseantoniokast

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2240459) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English