অর্থ মন্ত্রক
অপারেশন হোয়াইট হ্যামারে অন্ধ্রপ্রদেশে বেআইনি আলপ্রাজোলাম কারখানায় হানা দিলো রাজস্ব গোয়েন্দা বিভাগ, ৪৭ কোটি টাকার ২৩৭ কেজি ওষুধ এবং সাড়ে তিন টনেরও বেশি রাসায়নিক উদ্ধার, গ্রেপ্তার দুই
পোস্ট করার দিনক্ষণ:
13 MAR 2026 10:36AM by PIB Agartala
নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২৬
বেআইনি ওষুধের অভিযানে বড়সড় সাফল্য এলো। রাজস্ব গোয়েন্দা বিভাগ অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায় কোন্ডাপাল্লি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এলাকায় বেআইনি আলপ্রাজোলাম তৈরির একটি চক্রের হদিশ পেয়েছে।
গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ১১ ও ১২ মার্চ অপারেশন হোয়াইট হ্যামার শীর্ষক অভিযান চালানো হয়। রাসায়নিক তৈরির নাম করে একটি কারখানায় আলপ্রাজোলাম তৈরি হচ্ছিল। সেখান থেকে ২৩৭ কেজি আলপ্রাজোলাম উদ্ধার রয়েছে। এর বাজার মূল্য প্রায় ৪৭ কোটি টাকা। এছাড়াও ৮০০ কেজিরও বেশি কাঁচামাল, ২,৮৬০ লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক ও বিভিন্ন সাজসরঞ্জাম সেখান থেকে উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন কেমিস্ট তার এক সহযোগীর মাধ্যমে এই কীর্তি চালাচ্ছিল। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
সরকারের নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে গোয়েন্দা রাজস্ব বিভাগ চলতি আর্থিক বছরে এই নিয়ে ৮টি বেআইনি ওষুধ তৈরির কারখানায় অভিযান চালালো।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2240452)
ভিজিটরদের কাউন্টার : 4