উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

পিএম-ডিভাইন প্রকল্পের অগ্রগতি

পিএম ডিভাইন প্রকল্পে ত্রিপুরার জন্য ৫৬১ কোটি টাকার অনুমোদন

পোস্ট করার দিনক্ষণ: 12 MAR 2026 3:04PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৬: প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন উদ্যোগ (পিএম-ডিভাইন) প্রকল্পে ত্রিপুরার জন্য মোট চারটি প্রকল্পে ৫৬১ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে৷ আজ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

তিনি জানান, ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন উদ্যোগ (পিএম-ডিভাইন) প্রকল্পটিকে একটি নতুন প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ২০২২-২৩ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৪ বছরের জন্য এই প্রকল্পে ৬,৬০০ কোটি টাকা ব্যয়ের জন্য মন্ত্রিসভা কর্তৃক অনুমোদন করা হয়েছিল। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত, উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রকল্পগুলির আওতায় যোগাযোগ, বিদ্যুৎ এবং সামাজিক ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে ৬,০৪৪.৩৬ কোটি টাকা মূল্যের মোট ৪৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে, সামাজিক ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে ১৭৬.১১ কোটি টাকা মূল্যের ০৩টি প্রকল্প ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।

চারটি প্রকল্পে ত্রিপুরার জন্য মোট ৫৬১ কোটি টাকা মঞ্জুর করা ছাড়াও, অরুণাচল প্রদেশের জন্য তিনটি প্রকল্পে ৪৩৩.৫৪ কোটি টাকা, আসামের জন্য তিনটি প্রকল্পে মোট ১,৪০২.৫০ কোটি টাকা, মণিপুরের জন্য ৭টি প্রকল্পে ৫৬১ কোটি টাকা, মেঘালয়ের জন্য ৭টি প্রকল্পে মোট ৭৭৩.৯০ কোটি টাকা, মিজোরামের ২টি প্রকল্পের জন্য ৫৯৫.২৫ কোটি টাকা, নাগাল্যান্ডের ৭টি প্রকল্পের জন্য মোট ৫৫২.৮৩ কোটি টাকা, সিকিমের ৫টি প্রকল্পের জন্য ৫৬১.১১ কোটি টাকা ও অন্যান্য কেন্দ্রীয় সরকারি ও অন্যান্য সংস্থাগুলির জন্য ৯টি প্রকল্পে মোট ৬০৩.২৩ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে৷

পিএম-ডিভাইন প্রকল্পের আওতাধীন প্রকল্পগুলি অন্যান্য বিষয়ের সাথে সাথে, প্রয়োজনীয়তা এবং চিহ্নিত শূণ্যতাগুলির উপর ভিত্তি করে সংশ্লিষ্ট রাজ্য সরকার/সংস্থাগুলি কর্তৃক প্রস্তাবিত হয় এবং বাস্তবায়ন করা হয়।

পরবর্তী অর্থ কমিশন চক্রের জন্য এই প্রকল্পের ধারাবাহিকতা পরীক্ষা করা হয়ে থাকে এবং প্রকল্পগুলির মূল্যায়ন এবং অনুমোদনের জন্য নির্ধারিত নির্দেশিকা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়।

*****

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2239057) ভিজিটরদের কাউন্টার : 13
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English