তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

পণ্যসামগ্রীর অলৌকিক অথবা অপার্থিব বৈশিষ্ট্য সম্বলিত বিজ্ঞাপনের প্রচার নিষিদ্ধ

পোস্ট করার দিনক্ষণ: 11 MAR 2026 3:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৬

 

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত বিজ্ঞাপন যথাযথ নিয়মাবলী অনুসরণ করে প্রচার করতে হবে। ১৯৯৫ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন আইন এবং বিজ্ঞাপন সংক্রান্ত কোডের ৭(৫) ধারা অনুসরণ করে বিজ্ঞাপনের প্রচার করতে হবে। এক্ষেত্রে কোনো বিজ্ঞাপনে যাতে অলৌকিক অথবা অপার্থিব বৈশিষ্ট্য সম্বলিত বিষয়বস্তু না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। বেসরকারি টিভি চ্যানেলগুলি যদি এ ধরনের বিজ্ঞাপন প্রচার করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় উপভোক্তা অধিকাররক্ষা কর্তৃপক্ষ ২০১৯ সালের উপভোক্তা অধিকার আইন অনুসারে গঠন করা হয়েছে। উপভোক্তাদের অধিকার যদি কোথাও খর্ব হয় অথবা অন্যায্য বাণিজ্যিক উদ্যোগের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে ২০২২ সালের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ করা হয়।

বিজ্ঞাপনে উপস্থাপিত তথ্য সঠিক হতে হবে। এক্ষেত্রে যে সংস্থা বা ব্যক্তিবিশেষ ঐ বিজ্ঞাপনটি তৈরি করবে, সেখানে প্রয়োজনীয় তথ্য থাকতে হবে। যে পণ্য বা পরিষেবার জন্য বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে সেটি যাতে প্রতারণামূলক না হয়, সেই বিষয়টির দিকেও নজর রাখা প্রয়োজন।

লোকসভায় আজ ডঃ এম কে বিষ্ণু প্রসাদের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2238712) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English