মন্ত্রীসভার অর্থনীতি বিষয়ক সংক্রান্ত কমিটি (সিসিইএ)
দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি – ফরিদাবাদ – বল্লভগড় – সোহনা স্পুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণে পুনর্মাজিত ব্যয় বরাদ্দে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
পোস্ট করার দিনক্ষণ:
10 MAR 2026 4:29PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সম্পর্কিত কমিটি আজ দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়ের দিল্লি – ফরিদাবাদ – বল্লভগড় – সোহনা স্পুর থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত নতুন সড়ক নির্মাণে পুনর্মাজিত ব্যয় বরাদ্দে অনুমোদন দিয়েছে। নতুন হিসেব অনুযায়ী মূলধনী ব্যয় ধরা হয়েছে ৩৬৩০.৭৭ কোটি টাকা। উত্তরপ্রদেশ এবং হরিয়াণায় এই কাজ হবে হাইব্রিড অ্যানুইটি মোডে।
৩১.৪২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক করিডর দক্ষিণ দিল্লি, ফরিদাবাদ এবং গুরুগ্রাম থেকে জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় অনেক কমিয়ে দেয়। এর মধ্যে ১১ কিলোমিটার রাস্তা গড়ে উঠবে এলিভেটেড করিডর হিসেবে।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2238011)
ভিজিটরদের কাউন্টার : 5