PIB Headquarters
ব্যবসা পরিচালনার সুবিধার পূরুয়োজনে ডিজিটাল নকশা
প্রকাশিত:
09 MAR 2026 11:34AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ মার্চ, ২০২৬
মূল বিষয়বস্তু
জাতীয় সিঙ্গল উইন্ডো সিস্টেম চালুর পর থেকে ৩২টি কেন্দ্রীয় বিভাগ ও ৩২টি রাজ্যের মাধ্যমে ৮,২৯,৭৫০-র বেশি অনুমোদন প্রদান করা হয়েছে।
এমসিএ২১ প্ল্যাটফর্মে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৩.৮৪ কোটি নথি জমা পড়েছে।
উদ্যম পোর্টালে ৭.৭১ কোটি নিবন্ধন সম্পন্ন হয়েছে। ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩.৯৭ কোটি কর্মসংস্থান সমর্থন পেয়েছে।
জিএসটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১০২.৯১ লাখ কোটি টাকার বেশি লেনদেন সম্পন্ন হয়েছে।
গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেসে ২০২৬ অর্থবর্ষে ৪ লাখ কোটির বেশি অর্ডার মূল্য নথিভুক্ত হয়েছে। অর্ডারের সংখ্যা ৬০ লাখের বেশি।
ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস জানুয়ারি ২০২৬-এ ২১.৭০ বিলিয়ন লেনদেন সম্পন্ন করেছে। মোট মূল্য ২৮.৩৩ লাখ কোটি টাকা।
ভূমিকা
ডিজিটাল রূপান্তরকে ব্যবসা বৃদ্ধির প্রধান শক্তি হিসেবে ব্যবহার করে ভারত অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে গড়ে তুলেছে। ব্যবসা পরিচালনার সুবিধা উন্নত করতে সরকার নিয়ম সরলীকরণ, স্বচ্ছতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এই পদক্ষেপ বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি ও উদ্যোগ সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলেছে। ডিজিটাল বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী হওয়ায় ভারত নিরাপদ ও দক্ষ ব্যবসা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
ব্যবসা নিবন্ধন ও নিয়ন্ত্রক কাঠামো
উন্নত ডিজিটাল পরিকাঠামোর ফলে, ব্যবসা নিবন্ধন সহজ হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের প্ল্যাটফর্ম সমন্বিত হওয়ায় উদ্যোক্তারা দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থার সুবিধা পাচ্ছেন।

এমসিএ২১ সংস্করণ ৩
এমসিএ২১ প্রকল্প ভারতের কর্পোরেট ব্যবস্থাকে আধুনিক করেছে। ২০০৬ সাল থেকে সংস্থা ও সীমিত দায়বদ্ধতা অংশীদারিত্ব নিবন্ধন-সহ বিভিন্ন পরিষেবা প্রদান করছে। এমসিএ২১ সংস্করণ ৩-এ ই-স্ক্রুটিনি, ই-অ্যাডজুডিকেশন, ই-পরামর্শ ব্যবস্থা, বিধি অনুসরণ ব্যবস্থাপনা এবং এমসিএ ল্যাব অন্তর্ভুক্ত হয়েছে। জ্ঞানভিত্তিক চ্যাটবট সহায়তা কেন্দ্র, মোবাইল অ্যাপ, ইন্টার্যাক্টিভ ড্যাশবোর্ড ও উন্নত ব্যবহারকারী অভিজ্ঞতা যুক্ত হয়েছে।
উদ্যম নিবন্ধন পোর্টাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত উদ্যম পোর্টালে ৭.৭১ কোটি নিবন্ধন সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্য কাগজবিহীন ও স্ব-ঘোষণা ভিত্তিক ব্যবস্থা চালু হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ ও জিএসটি নেটওয়ার্কের সঙ্গে সমন্বয়ের ফলে, সম্পূর্ণ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত হয়েছে।
ব্যবসা সংস্কার কর্মপরিকল্পনা ও জেলা সংস্কার
ডিজিটাল পরিকাঠামোর ভিত্তিতে ব্যবসা সংস্কার কর্মপরিকল্পনা চালু হয়েছে। রাজ্যগুলির বিধিনিষেধ তুলনা ও সরলীকরণের মাধ্যমে ব্যবসা পরিবেশ উন্নত করা হয়েছে।
স্পাইস+ ফর্ম
সমন্বিত ওয়েব ফর্মের মাধ্যমে তিনটি কেন্দ্রীয় মন্ত্রক ও তিনটি রাজ্য সরকার এবং দিল্লির জন্য ১১টি পরিষেবা প্রদান করা হয়। ব্যবসা শুরু করার সময় ও ব্যয় কমেছে।
নিম্নলিখিত পরিষেবাগুলি অন্তর্ভুক্ত
সংস্থা নিবন্ধন
পরিচালক সনাক্তকরণ নম্বর বরাদ্দ
স্থায়ী হিসাব নম্বর প্রদান
কর কর্তন হিসাব নম্বর প্রদান
কর্মচারী বিমা নিবন্ধন
ভবিষ্যনিধি নিবন্ধন
পেশা কর নিবন্ধন
ব্যাংক হিসাব খোলা
জিএসটি নম্বর বরাদ্দ
দোকান ও প্রতিষ্ঠান নিবন্ধন
জাতীয় সিঙ্গল উইন্ডো সিস্টেম
ব্যবসার প্রয়োজন অনুযায়ী অনুমোদন চিহ্নিত ও আবেদন করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। মোট ৩২টি কেন্দ্রীয় বিভাগ ও ৩২টি রাজ্য সরকারের অনুমোদন প্রক্রিয়া একত্র করা হয়েছে। মোট ৬৯৮টি কেন্দ্রীয় ও ৭,৪৩৫টি রাজ্য অনুমোদনের তথ্য এতে অন্তর্ভুক্ত। চালুর পর থেকে ৮,২৯,৭৫০-র বেশি অনুমোদন প্রদান করা হয়েছে।
কর, শুল্ক ও বাণিজ্য সহায়তা
ডিজিটাল আর্থিক ও বাণিজ্য কাঠামো পণ্য পরিবহণ সহজ করেছে। কর পরিশোধ প্রক্রিয়া দ্রুত হয়েছে। অনুমোদন ও অনুসরণ ব্যবস্থা ডিজিটাল হওয়ায় বাণিজ্যে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
জিএসটি নেটওয়ার্ক
জিএসটি একীভূত কর ব্যবস্থা গড়ে তুলেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম এক কোটির বেশি করদাতাকে পরিষেবা দিচ্ছে। ব্যবসা থেকে ব্যবসা ই-ইনভয়েসিং সহজ হয়েছে। জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১০২.৯১ লাখ কোটি টাকার বেশি লেনদেন প্রক্রিয়াকরণ হয়েছে।
ই-ওয়ে বিল
পণ্য পরিবহণে একক ডিজিটাল নথি চালু হয়েছে। সীমান্ত চেকপোস্ট অপসারণের ফলে পরিবহণ সময় কমেছে। এপ্রিল থেকে ডিসেম্বর ২০২৫ সময়কালে ই-ওয়ে বিলের সংখ্যা বছরে ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আইসিগেট
ভারতীয় শুল্ক ও বাণিজ্য সম্প্রদায়ের মধ্যে সমস্ত ইলেকট্রনিক যোগাযোগের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। ই-ফাইলিং, অনলাইন সংশোধন, শুল্ক পরিশোধ, প্রশ্ন নিষ্পত্তি ও সমন্বিত জিএসটি ফেরত পরিষেবা প্রদান করে।
ই-কোও ২.০ ব্যবস্থা
রপ্তানিকারকদের সার্টিফিকেট প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। একক আমদানি-রপ্তানি কোডে বহু ব্যবহারকারী প্রবেশাধিকার, আধারভিত্তিক ই-স্বাক্ষর এবং মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত তথ্য-সহ ড্যাশবোর্ড যুক্ত হয়েছে।
ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের পাওনা অর্থ ছাড়ে অর্থায়নের ব্যবস্থা করে। কর্পোরেট সংস্থা ও সরকারি ক্রেতাদের পাওনা এতে অন্তর্ভুক্ত।
সরবরাহ ব্যবস্থা ও বাজার প্রবেশাধিকার
ডিজিটাল পরিকাঠামো সমন্বিত সরবরাহ ব্যবস্থা ও বাজার প্রবেশাধিকার নিশ্চিত করছে। স্বচ্ছ সরবরাহ শৃঙ্খল ও দক্ষ পরিষেবা ব্যবসা পরিচালনা সহজ করেছে।
প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান
অক্টোবর ২০২১-এ চালু। সমন্বিত পরিকাঠামো পরিকল্পনা ও বহুমাত্রিক সংযোগ নিশ্চিত করা হয়েছে। মোট ৫৭টি কেন্দ্রীয় মন্ত্রক এবং সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। প্রায় ১,৭০০-র বেশি তথ্যস্তর প্রকল্প পরিকল্পনায় সহায়তা করছে।
জাতীয় লজিস্টিক্স পোর্টাল (মেরিন)
রপ্তানিকারক, আমদানিকারক ও পরিষেবা প্রদানকারীদের জন্য সমুদ্র-কেন্দ্রিক একক প্ল্যাটফর্ম। সরকার, ব্যবসা ও ব্যবসা-ব্যবসা সমন্বয় নিশ্চিত হয়েছে। নথি বিনিময় ও পণ্য চলাচলের রিয়েল-টাইম পর্যবেক্ষণ সম্ভব হয়েছে।
লজিস্টিক্স ডেটা ব্যাঙ্ক ২.০
পণ্য পরিবহণের রিয়েল-টাইম নজরদারি ব্যবস্থা। সড়ক, রেল ও সমুদ্র পরিবহণে সুসংবদ্ধ তথ্য প্রদান করে। ইউনিফাইড লজিস্টিক্স ইন্টারফেস প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় হয়েছে।
গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস
দেশজুড়ে বিক্রেতা ও পরিষেবা প্রদানকারীদের ডিজিটাল সরকারি ক্রয় প্ল্যাটফর্মে যুক্ত করেছে। নারী উদ্যোক্তা, স্টার্টআপ, ক্ষুদ্র উদ্যোগ, কারিগর ও স্বনির্ভর গোষ্ঠী এতে অংশগ্রহণ করছে। ২০২৬ অর্থবর্ষে ৪ লক্ষ কোটির বেশি অর্ডার মূল্য এবং ৬০ লক্ষের বেশি অর্ডার নথিভুক্ত হয়েছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২,২০০ কোটির বেশি নিলাম সম্পন্ন হয়েছে।
ডিজিটাল জন-পরিকাঠামো
ডিজিটাল জন-পরিকাঠামো মানুষ, ব্যবসা ও সরকারের মধ্যে নিরাপদ ও সমন্বিত যোগাযোগ নিশ্চিত করেছে। দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল লেনদেন ব্যবসা পরিচালনা সহজ করেছে।
ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস
মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংক হিসাবের মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সম্ভব হয়েছে। একাধিক ব্যাংক হিসাব এক অ্যাপে ব্যবহার করা যায়। ব্যবসায়িক ও ব্যক্তিগত লেনদেন দ্রুত সম্পন্ন হয়।
উপসংহার
ডিজিটাল সংস্কার ভারতের ব্যবসা পরিবেশকে নতুন রূপ দিয়েছে। অনুমোদন, নিবন্ধন ও বাণিজ্য প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়েছে। স্বচ্ছতা বৃদ্ধি, দ্রুত বিধি অনুসরণ এবং রিয়েল-টাইম তথ্য প্রবাহ ব্যবসায়িক আস্থা শক্তিশালী করেছে।
দৃঢ় ডিজিটাল পরিকাঠামো উদ্ভাবনকে উৎসাহিত করছে, ব্যয় কমাচ্ছে এবং ব্যবসা, নাগরিক ও সরকারের মধ্যে সমন্বয় সহজ করছে। এই উদ্যোগগুলি ভারতকে নিরাপদ, দক্ষ এবং বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয় ব্যবসা গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
তথ্যসূত্র
Ministry of Corporate Affairs
https://www.mca.gov.in/content/mca/global/en/ease-of-doing-business/features.html
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1604176®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695473®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099226®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2226017®=3&lang=2
Ministry of Micro, Small & Medium Enterprises
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847452®=3&lang=2
https://dashboard.msme.gov.in/
https://udyamregistration.gov.in/Government-India/Ministry-MSME-registration.htm
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201280®=3&lang=1#:~:text=Till%20date%2C%20seven%20editions%20of,2024)%20have%20already%20been%20released
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204665®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2188992®=3&lang=2#:~:text=BRAP%202024%20covered%20434%20reform,across%2034%20States%20and%20UTs
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2096786®=3&lang=2
https://www.trade.gov.in/pages/about-trade-connect-eplatform
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168993®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154136®=3&lang=2
https://gem.gov.in/statistics
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2090097®=3&lang=2
https://www.ondc.org/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145471®=3&lang=2#:~:text=About%20Trade%20Connect%20ePlatform%20:,://trade.gov.in.
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2676_JjlKis.pdf?source=pqals&utm_
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225805&lang=2®=3
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152521®=3&lang=2
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.icegate.gov.in/about-us/icegate
https://www.npci.org.in/product/upi/product-statistics
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200569®=3&lang=1
https://www.ckycindia.in/ckyc/index.php
Ministry of Electronics & IT
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709048®=3&lang=2#:~:text=E%2DWay%20Bill%20needs%20to,to%20enhance%20the%20tax%20collection
https://ewaybillgst.gov.in/
https://entity.digilocker.gov.in/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224505®=3&lang=2
https://apisetu.gov.in/aboutus
Ministry of Ports, Shipping and Waterways
https://nlpmarine.gov.in/landings/about-new
Sansad.in
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2676_JjlKis.pdf?source=pqals&utm_
Government of UP
https://invest.up.gov.in/uttar-pradesh-braps-top-achiever-in-2024/?utm_
Government of MP
https://sws.invest.mp.gov.in/advantages-of-mp/ease-of-doing-business
GST Network
https://www.gstn.org.in/
Reserve Bank of India
https://www.rbi.org.in/commonman/English/scripts/FAQs.aspx?Id=3138
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221434®=3&lang=2
UNDP
https://www.undp.org/digital/digital-public-infrastructure
ISO.ORG
https://www.iso.org/standard/27001
PIB Headquarters
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157227&ModuleId=3®=3&lang=2#:~:text=Union%20Budget%202026%2D27%20reinforces,clearance%20and%20Custom%20Integrated%20System
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154772&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156611&ModuleId=3®=3&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154912&ModuleId=3®=3&lang=2
Click here to see PDF
****
SSS/SS
(রিলিজ আইডি: 2237379)
ভিজিটরের কাউন্টার : 11