উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক নারী দিবসে ত্রিপুরায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় উপরাষ্ট্রপতি

প্রকাশিত: 08 MAR 2026 3:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ মার্চ ২০২৬

 

আন্তর্জাতিক নারী দিবসে ত্রিপুরার হাপানিয়ায় ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাড ফেয়ার সেন্টারে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিলেন উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ। তৃণমূল স্তরে উন্নয়নে এবং মহিলাদের ক্ষমতায়নে ওইসব স্বনির্ভর গোষ্ঠীর অবদানের প্রশংসা করেন তিনি। 

অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, বিগত দশকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বড় ধরনের এক রূপান্তরের সাক্ষী থেকেছে- মহিলাদের বিকাশের উদ্যোগের পাশাপাশি নারী নেতৃত্বাধীন উন্নয়নে জোর দেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলি তাদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে বড় ভূমিকা নিয়েছে এবং দেশের অগ্রগতির যাত্রায় মহিলাদের পুরোভাগে এনে দিয়েছে। 

লাখপতি দিদি উদ্যোগের প্রসঙ্গ তুলে শ্রী রাধাকৃষ্ণণ বলেন, প্রায় ১০ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন এবং লাখপতি দিদি হয়ে উঠেছেন ২ কোটিরও বেশি। ত্রিপুরা সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেছেন, ১.৩৫ লক্ষ লাখপতি দিদি-র লক্ষ্যমাত্রা নির্ধারণ এই রাজ্যে দ্রুত বিকাশের চিত্রকেই তুলে ধরে। 

নমো ড্রোন দিদি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা- জল জীবন মিশন- উজ্জ্বলা যোজনায় মহিলাদের অগ্রাধিকারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক- এমনটাই বলেছেন উপরাষ্ট্রপতি। 

শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে মহিলাদের সাফল্যের প্রসঙ্গে উপরাষ্ট্রপতি বলেন, বহু লাখপতি দিদি খুব শীঘ্রই কোটিপতি দিদি হয়ে উঠবেন। 

ওই মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর স্টল পরিদর্শন করেন তিনি- যেখানে প্রদর্শিত হয়েছে ত্রিপুরার বিভিন্ন রাজ্যের স্থানীয় পণ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেন রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রমুখ।

 


SC/AC/NS


(রিলিজ আইডি: 2236851) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil , Malayalam