রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

পোস্ট করার দিনক্ষণ: 07 MAR 2026 3:29PM by PIB Agartala

নতুন দিল্লি, ৭ মার্চ ২০২৬


রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এক বার্তায় আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছর ৮ মার্চ এই দিনটি উদযাপিত হয়। এই উপলক্ষে তাঁর বার্তায় রাষ্ট্রপতি বলেছেন:

“আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, আমি দেশের সমস্ত নাগরিককে, বিশেষত মহিলাদের শুভেচ্ছা জানাই।

মহিলারা হলেন আমাদের দেশ ও সমাজের ভিত্তি। শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, শিল্পকলা এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁরা তাঁদের প্রতিভা এবং কঠোর শ্রমের স্বাক্ষর রেখেছেন।

শিক্ষিত, স্বনির্ভর এবং সশক্ত নারী সমৃদ্ধ এবং উন্নত দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারেন। আজ, তরুণীরা নতুন ভারতের স্বপ্নকে বিশেষ রূপ দিচ্ছেন। তাঁদের যথাযথ সুযোগ-সুবিধা, পরামর্শ এবং উৎসাহদানের প্রয়োজন রয়েছে। আসুন এমন এক সমাজ গড়ার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করি, যেখানে নারীদের সমান সুযোগ-সুবিধা থাকবে এবং সক্ষমতা অনুযায়ী তাঁরা এগিয়ে যাবেন ও সাফল্য অর্জন করতে পারবেন।

সফল নারী দিবস উদযাপনের জন্য আমি শুভেচ্ছা জানাই এবং সমস্ত নারীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

রাষ্ট্রপতির পুরো বার্তাটি পড়তে এই লিঙ্কটি দেখুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202637814201.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236803) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English