রাষ্ট্রপতির সচিবালয়
রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর
পোস্ট করার দিনক্ষণ:
05 MAR 2026 6:30PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ৬ ও ৭ মার্চ পশ্চিমবঙ্গ সফর করবেন। ৬ মার্চ বন্দে মাতরম-এর ১৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দার্জিলিং পার্বত্য উৎসবের সূচনা করবেন তিনি। এছাড়া, দার্জিলিংয়ের লোক ভবনে একটি প্রদর্শনীরও তিনি উদ্বোধন করবেন। ভার্চুয়ালি আইআইটি খড়্গপুরের নারীর নেতৃত্বদান ও ক্ষমতায়ন সংক্রান্ত প্ল্যাটিনাম জুবিলি ফ্ল্যাগশিপ কর্মসূচিরও সূচনা করবেন তিনি।
৭ মার্চ দার্জিলিংয়ে আন্তর্জাতিক সাঁওতাল পরিষদ আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনেও যোগ দেবেন তিনি।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2236018)
ভিজিটরদের কাউন্টার : 36