পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

পরিবেশগত সহযোগিতা নিয়ে ভারত ও ফিনল্যান্ডের সমঝোতাপত্রের পুনর্নবীকরণ

প্রকাশিত: 05 MAR 2026 4:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২৬ 

 

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব এবং ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী সারি মালতালার সঙ্গে আজ নতুন দিল্লিতে দু’দেশের পরিবেশগত সহযোগিতা নিয়ে সমঝোতাপত্রের পুনর্নবীকরণ হয়েছে। 
এক্স সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী যাদব বলেছেন, ২০২০ সালে স্বাক্ষরিত এই সমঝোতাপত্রের পুনর্নবীকরণ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, বন ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনাকে জ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে আরও গভীরতা দেওয়া হবে। 
পুনর্নবীকৃত এই সমঝোতাপত্র দু’দেশের মধ্যে উন্নত ব্যবহারিক পদ্ধতির লেনদেনে পরিকাঠামো গড়ে তুলবে, যা বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ, মৃত্তিকা দূষণ ও প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি এবং বাতাসে কার্বন নিঃসরণ হ্রাস করতে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। সেইসঙ্গে, সামুদ্রিক ও উপকূল সম্পদ এবং সুসংহত জলসম্পদের ব্যবস্থাপনা ও সম্পদ সংরক্ষণে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 
যৌথ উদ্যোগ এবং বিষয়-ভিত্তিক পারস্পরিক আলোচনার মাধ্যমে বৃত্তাকার অর্থনীতিতে সহযোগিতার ক্ষেত্র কিভাবে আরও প্রসারিত করা যায়, তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2235649) ভিজিটরের কাউন্টার : 42
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी