দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত এবং ফিনল্যান্ডের মধ্যে আলোচনা হল দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মীদের আনাগোনা সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণ নিয়ে

প্রকাশিত: 05 MAR 2026 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মার্চ ২০২৬

 

কেন্দ্রের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগপতি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী আজ দ্বিপাক্ষিক বৈঠক করলেন ফিনল্যান্ডের কর্মসংস্থান মন্ত্রী শ্রী মাতিয়াস মার্তিনেন-এর সঙ্গে দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষা এবং কর্মীদের আনাগোনা সংক্রান্ত ক্ষেত্রে ভারত ও ফিনল্যান্ডের মধ্যে শক্তিশালী সহযোগিতার পথ খুঁজতে। 

দৃঢ় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত মেধার পরিমণ্ডল গঠনে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান নৈকট্য প্রতিফলিত হয় বৈঠকে। প্রতিষ্ঠান, শিল্প এবং প্রশিক্ষণ ব্যবস্থায় সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং দক্ষ কর্মীদের আনাগোনার পথ তৈরি করতে।

কেন্দ্রের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগপতি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর আদর্শ মেনে ভারত সুস্থিরভাবে বিশ্বের গ্লোবাল স্কিল ক্যাপিটাল হয়ে উঠতে চলেছে। তরুণ এবং অত্যন্ত প্রাণবন্ত কর্মীদল নিয়ে, সেইসঙ্গে দ্রুত সম্প্রসারণশীল দক্ষতা পরিমণ্ডলের সাহায্যে ভারত বিশ্বের শিল্পগুলিকে দক্ষ মেধাবী কর্মী সরবরাহ করতে প্রস্তুত। ভারতে জনসংখ্যার শক্তি এবং ফিনল্যান্ডের প্রযুক্তিগত এবং বৃত্তিগত উৎকর্ষ স্বাভাবিক অংশীদারিত্ব তৈরি করেছে দক্ষতা ক্ষেত্রে। আমাদের আলোচনায় আলোকপাত করা হয় প্রশিক্ষণ পরিমণ্ডল, প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রের সুবিধা নেওয়ার উপযোগী করে তরুণদের দক্ষ করে তোলার পথ তৈরি করতে সেতু তৈরির ওপর। সেইসঙ্গে প্রশিক্ষণ এবং দক্ষ কর্মী বিনিময় মান উঁচুতে ধরে রাখা নিয়েও আলোচনা হয়েছে।”

ফিনল্যান্ডের কর্মসংস্থান মন্ত্রী শ্রী মাতিয়াস মার্তিনেন বলেন, “বৃত্তিগত শিক্ষা এবং কর্মী উন্নয়ন ক্ষেত্রে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারিত্বকে গুরুত্ব দেয় ফিনল্যান্ড।”

ভারতের সম্প্রসারণশীল দক্ষতা পরিমণ্ডল এবং ফিনল্যান্ডের শ্রমিকের চাহিদা নিয়ে আলোচনা হয় বৈঠকে। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা, নির্মাণ শিল্প, গ্রীন টেকনোলজি এবং উন্নত উৎপাদন শিল্প নিয়ে। দুই পক্ষই জোর দেয় পারস্পরিক স্বার্থের উপযোগী একটি কাঠামো তৈরির গুরুত্বের ওপর যাতে দক্ষ পেশাদাররা আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ নিতে পারে।

আলোচনায় দুই মন্ত্রী দু-দেশের বৃত্তিগত শিক্ষা এবং প্রতিষ্ঠানগুলির মধ্যে অংশীদারিত্ব জোরদার করার গুরুত্ব উল্লেখ করেন। আন্তর্জাতিক শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতার মাত্রা নির্ধারণে দুই দেশের প্রতিষ্ঠান এবং শিল্প মহলের মধ্যে আরও বেশি করে আলোচনার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। 

দুই মন্ত্রী প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব এবং অগ্রাধিকারের ক্ষেত্রগুলি ও সহযোগিতার বাস্তব প্রেক্ষাপট চিহ্নিত করতে চলতি আলোচনার মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে সম্মত হন। 

 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2235562) ভিজিটরের কাউন্টার : 33
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी