রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

হোলির প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

পোস্ট করার দিনক্ষণ: 03 MAR 2026 5:29PM by PIB Agartala

নতুন দিল্লি, ৩ মার্চ ২০২৬


রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু হোলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “হোলি উপলক্ষে আমি ভারত এবং বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়কে শুভেচ্ছা জানাই।

হোলি হল একটি আনন্দোৎসব, যা সামাজিক সম্প্রীতির বার্তা দেয়। এই উৎসব সমাজে ভালোবাসা ও আশার বার্তাকে ছড়িয়ে দেয় এবং সামাজিক বন্ধনের চেতনাকে মজবুত করে। হোলি বৈচিত্র্যের মধ্যে ঐক্যেরও প্রতীক।

রঙের উৎসব হোলি প্রত্যেকের জীবনে সুখ নিয়ে আসুক এবং উন্নত ভারত নির্মাণে আমাদের একত্রিত করুক।”

রাষ্ট্রপতির বার্তা পড়তে এই লিঙ্কটি দেখুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202633810001.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2235413) ভিজিটরদের কাউন্টার : 32
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English