তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

২৭শে ফেব্রুয়ারি আইআইএমসির ৫৭তম সমাবর্তনে উপস্থিত থাকবেন উপ-রাষ্ট্রপতি

পোস্ট করার দিনক্ষণ: 26 FEB 2026 3:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: আইআইএমসিতে নতুন একাডেমিক এবং হোস্টেল ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আইআইএমসির মাননীয় চ্যান্সেলর এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬ তারিখে নতুন দিল্লি ক্যাম্পাসে ২০২৪-২৫ ব্যাচের ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)।

এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণণ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইএমসির মাননীয় চ্যান্সেলর তথা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার, রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী কুমার বৈষ্ণব৷

সমাবর্তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু, আইআইএমসি সোসাইটির চেয়ারম্যান শ্রী আর. জগন্নাথন, আইআইএমসি-র উপাচার্য ড. প্রজ্ঞা পালিওয়াল গৌর এবং আইআইএমসি-র রেজিস্ট্রার শ্রী এল. মধু নাগ উপস্থিত থাকবেন। ইনস্টিটিউটের অনুষদ সদস্য এবং কর্মীরা এই গুরুত্বপূর্ণ শিক্ষা মাইলফলক উদযাপন করবেন এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের কৃতিত্ব উদযাপন করবেন।

সাংবাদিকতা, (ইংরেজি, হিন্দি, রেডিও ও টিভি, ডিজিটাল মিডিয়া, ওড়িয়া, উর্দু, মারাঠি এবং মালায়ালাম), বিজ্ঞাপন এবং জনসংযোগ বিভাগে স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীদের ডিপ্লোমা প্রদান করা হবে, যারা ২০২৪-২৫ সালে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে ডিপ্লোমা প্রদান করা ছাড়াও, ছয়টি ক্যাম্পাসের মধ্যে প্রতিটি কোর্সের শীর্ষস্থানীয়দের মধ্যে ৩৫টি পদক প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে ২৩টি নগদ পুরস্কার৷

এই উপলক্ষে আইআইএমসি নয়াদিল্লিতে নতুন একাডেমিক ব্লক এবং হোস্টেল ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভারতের মাননীয় উপ-রাষ্ট্রপতি, যেখানে মাননীয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সহ সিনিয়র বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন। এছাড়া, মন্ত্রক এবং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ইনকিউবেশন সেন্টারে ক্রিয়েটার্স লাউঞ্জেরও উদ্বোধন করবেন মাননীয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

*****

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2233134) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English