রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

ব্রাজিলের প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতির ভোজ

পোস্ট করার দিনক্ষণ: 21 FEB 2026 10:32PM by PIB Agartala

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি ২০২৬

 


ব্রাজিলের প্রেসিডেন্ট মহামান্য লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সম্মানে রাষ্ট্রপতি ভবনে আজ এক ভোজসভার আয়োজন করেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট লুলাকে স্বাগত জানিয়ে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, তেল ও গ্যাস, জৈব জ্বালানি, কৃষি ও গবাদি পশু, স্বাস্থ্যপরিচর্যা, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল সহযোগিতা, সাইবার সুরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সন্তোষপ্রকাশ করেন রাষ্ট্রপতি।


লাতিন আমেরিকায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে ব্রাজিলের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যকে সম্প্রসারিত করার ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শক্তির ক্ষেত্রে ব্রাজিলকে এক শক্তিশালী অংশীদার হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। আন্তর্জাতিক জৈব জ্বালানি জোটে ব্রাজিলের ভূমিকার প্রশংসা করেন শ্রীমতী মুর্মু। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করার ব্যাপারে দুই নেতা সহমত ব্যক্ত করেন।

রাষ্ট্রপতির ভাষণ পড়তে এই লিঙ্কটি দেখুন -


https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026221798301.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2231608) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English