উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
অষ্টলক্ষ্মী দর্শন যুব বিনিময় কর্মসূচির একাদশ ব্যাচের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর চেতনাকে সমুন্নত রাখার এবং এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী সিন্ধিয়া
পোস্ট করার দিনক্ষণ:
20 FEB 2026 6:45PM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৬: অষ্টলক্ষ্মী দর্শন যুব বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী ১১ তম ব্যাচের শিক্ষার্থীদের সাথে শুক্রবার ভার্চুয়ালি মতবিনিময় করেছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। ৯ থেকে ২২ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত সিকিম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলা এই কর্মসূচীতে চণ্ডীগড়ের ২২ জন শিক্ষার্থী এবং তামিলনাড়ুর ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদিনের এই মত বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রকের সচিব, মন্ত্রকের যুগ্ম-সচিব, মন্ত্রকের রেজিস্ট্রার (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) গ্যাংটক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের (এনইসি) অন্যান্য কর্মকর্তারাও৷

উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রক কর্তৃক এনইসি-র মাধ্যমে আয়োজিত এবং অর্থায়িত একটি যুব বিনিময় কর্মসূচি হল অষ্টলক্ষ্মী দর্শন কর্মসূচি, যা দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের মধ্যে জাতীয় সংহতিকে আরও গভীর এবং বন্ধনকে শক্তিশালী করার জন্য প্রস্তুত করা হয়েছে। এই কর্মসূচিটির লক্ষ্য হল, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতামূলক মনোভাবকে দৃঢ় করা। ১৪ দিনের এই কর্মসূচিতে রয়েছে এক্সপোজার ভিজিট, একাডেমিক সেশন, ঐতিহ্যবাহী ভ্রমণ এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্মিলনের মাধ্যমে অর্থপূর্ণ যুব-যুব সম্পর্ক গড়ে তোলা, সাংস্কৃতিক উপলব্ধি এবং পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করা। সামগ্রিকভাবে, এর মাধ্যমে ২৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩২টি ব্যাচে ১২৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে, যাতে তারা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি পরিদর্শন এবং এখান থেকে অভিজ্ঞতা লাভ করতে পারে। এ পর্যন্ত, পূর্ববর্তী দশটি ব্যাচে বিভিন্ন রাজ্য থেকে ৩৯০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। বর্তমানে চলমান দুটি ব্যাচে ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। (সংযোজনী দেখুন।)
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া উল্লেখ করেছেন যে কীভাবে এই কর্মসূচিটি ছেলে এবং মেয়েদের সমান অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য প্রস্তুত করা হয়েছিল, যা যুবকদের অন্তর্ভুক্তিমূলক এবং ক্ষমতায়ন করছে৷ এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে অষ্টলক্ষ্মী দর্শনকে একটি অনন্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় হিসেবে বর্ণনা করেছেন তিনি, যা ভারতের বাকি অংশের যুবকদের উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সাথে সংযুক্ত করে তাদেরকে এই অঞ্চলের ভাষা, ঐতিহ্য এবং জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করছে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের অনুভূতিকে আরও গভীর করেছে। উত্তর-পূর্ব ভারতের পর্যটন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, এই ক্ষেত্রের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এটি সমগ্র অঞ্চলের মানুষের জন্য সুযোগ তৈরি করতে পারে। তিনি সিকিমের বিশাল পর্যটন সম্ভাবনার কথাও বক্তব্যে তুলে ধরেছেন৷

আলোচনাকালে কেন্দ্রীয় মন্ত্রী বেশ কয়েকজন শিক্ষার্থীকে তাদের অভিজ্ঞতা এবং প্রাপ্ত শিক্ষা সম্পর্কে প্রশ্ন করেন। তামিলনাড়ুর শ্রীমতী কীরথনা পি বলেন, এটি তাঁর কাছে ছিল একটি দুর্দান্ত সুযোগ যা তাঁকে অর্থপূর্ণ বাস্তব জীবনের শিক্ষা প্রদান করেছে। তামিলনাড়ুর একজন দিব্যাঙ্গ ছাত্রী শ্রী আনসারি এ, এই সুযোগ প্রদান করার জন্য উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই কর্মসূচির সামগ্রিক অভিজ্ঞতা সম্পর্কে, চণ্ডীগড়ের শ্রীমতী রাজনপ্রীত কৌর বলেছে, এই কর্মসূচির অংশ হতে পারাটা তাঁকে গভীরভাবে সম্মানিত করেছে৷ একই সাথে জোর দিয়ে বলেছে যে, সিকিমে পরিবেশ এবং উন্নয়ন একসাথে চলে।
সমাপনী বক্তব্যে, কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষার্থীদের এই উৎসাহের ব্যাপক প্রশংসা করেছেন এবং তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সিকিমের মানুষ, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য বলেছেন৷ সেই সাথে 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর চেতনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা এই রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে অনেক গল্প নিয়ে নিজেদের রাজ্যে ফিরে আসবে। অষ্টলক্ষ্মী দর্শন যুব বিনিময় কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হল শিক্ষার্থীদের উত্তর-পূর্ব ভারতের খাঁটি সংস্কৃতি, মানুষ এবং ঐতিহ্যকে অনুভব করতে সাহায্য করা।

বলাবাহুল্য যে, অষ্টলক্ষ্মী দর্শন বিনিময় কর্মসূচিটি দেশের সাংস্কৃতিক সংহতি, যুব সম্পৃক্ততা এবং জাতীয় ঐক্য প্রচারের প্রতি সরকারের অঙ্গীকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের সারমর্ম এবং একটি সহ-সমৃদ্ধ বিকশিত ভারত ২০৪৭-এর অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে চলেছে।
Annexure:
|
Ashtalakshmi Darshan Youth Exchange Program at a Glance
|
|
Batches Completed-(total participants:390)
|
|
Batch
|
From
|
To
|
Host Institute
|
Host State
|
Visiting State(s)
|
Students
|
Guides
|
Total
|
|
|
1
|
1-Nov-25
|
14-Nov-25
|
Rajiv Gandhi University
|
Arunachal Pradesh
|
Goa(19), Uttarakhand(20)
|
39
|
4
|
43
|
|
|
2
|
15-Dec-25
|
28-Dec-25
|
IIT Guwahati
|
Assam
|
Andhra Pradesh(20), Himachal
Pradesh(20)
|
40
|
4
|
44
|
|
|
3
|
17-Dec-25
|
30-Dec-25
|
NIT Nagaland
|
Nagaland
|
Jammu&Kashmir(21)
|
21
|
2
|
23
|
|
|
4
|
03-Jan-26
|
16-Jan-26
|
NIT Nagaland
|
Nagaland
|
Punjab(19), Daman&Diu&
Dadra Haveli(20)
|
39
|
4
|
43
|
|
|
5
|
04-Jan-26
|
17-Jan-26
|
TripuraUniversity
|
Tripura
|
Andhra Pradesh(20), Karnataka
(20)
|
40
|
4
|
44
|
|
|
6
|
05-Jan-26
|
18-Jan-26
|
NIT Manipur
|
Manipur
|
Uttar Pradesh(19)
|
19
|
2
|
21
|
|
|
7
|
15-Jan-26
|
29-Jan-26
|
Mizoram University
|
Mizoram
|
Andaman& Nicobar Island(20),
Lakshadweep(20)
|
40
|
4
|
44
|
|
|
8
|
20-Jan-26
|
03-Feb-26
|
NIT Agartala
|
Tripura
|
Bihar(17),Gujarat(20)
|
37
|
3
|
40
|
|
|
9
|
01-Feb-26
|
14-Feb-26
|
IIM Shillong
|
Meghalaya
|
Odisha(20),Delhi(20)
|
40
|
4
|
44
|
|
|
10
|
01-Feb-26
|
14-Feb-26
|
Nagaland University
|
Nagaland
|
Kerala(20),Ladakh (20)
|
40
|
4
|
44
|
|
|
Ongoing Batches(totalparticipants:81)
|
|
11
|
09-Feb-26
|
22-Feb-26
|
Sikkim University
|
Sikkim
|
Chandigarh(20), Tamil Nadu(15)
|
35
|
2
|
37
|
|
|
12
|
15-Feb-26
|
28-Feb-26
|
Rajiv Gandhi University
|
Arunachal Pradesh
|
Pondicherry(20), Jharkhand(20)
|
40
|
4
|
44
|
|
*****
PS/DM/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2231122)
ভিজিটরদের কাউন্টার : 5