প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী মিজোরামের রাজ্য দিবস উপলক্ষ্যে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন
পোস্ট করার দিনক্ষণ:
20 FEB 2026 9:33AM by PIB Agartala
নয়াদিল্লী, ২০ ফেব্রুয়ারী ২০২৬: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:
“মিজোরামের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা।
মিজোরাম তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ব্যাপকভাবে সমাদৃত। এখানকার মানুষের মধ্যে সম্প্রদায়গত শক্তিশালী চেতনা রয়েছে, তাঁরা দয়া দয়া ও করুণার মূল্যবোধের প্রতীক। ঐতিহ্য, সঙ্গীত এবং দৈনন্দিন জীবনের অন্যান্য দিকগুলির মাধ্যমে প্রকাশিত সমৃদ্ধ মিজো ঐতিহ্য অত্যন্ত প্রেরণাদায়ক।
মিজোরাম উন্নয়নের পথে এগিয়ে চলুক এবং আগামী দিনে আরও নতুন মাইলফলক অর্জন করুক।”
*****
PS/SG
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2230769)
ভিজিটরদের কাউন্টার : 8