প্রধানমন্ত্রীর দপ্তর
এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬, সংবাদ সংস্থা এএনআই 'কে দেওয়া সাক্ষাৎকারে বৈশ্বিক এআই বিপ্লবে ভারতের ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
18 FEB 2026 9:51AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি,২০২৬: নয়াদিল্লিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজক হিসেবে ভারত যখন বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করেছে, তখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)'এর রূপান্তরমূলক সম্ভাবনা এবং বৈশ্বিক এআই বিপ্লব গঠনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
সংবাদ সংস্থা এএনআই 'কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উদ্ভাবন, মেধা ও নৈতিক নেতৃত্বের কেন্দ্র হিসেবে ভারতের অনন্য অবস্থানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
এক্স’-এ একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন,
“নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজক হিসেবে, এআই'এর রূপান্তরমূলক সম্ভাবনা, এআই বিপ্লবে ভারতের ভূমিকা এবং আরও নানা বিষয়ে আমি সংবাদ সংস্থা এএনআই 'কে দেওয়া সাক্ষাৎকারে আমার ভাবনা শেয়ার করেছি।”
* * *
PS/PKS/KMD...(Release ID: 2229433)
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2229470)
ভিজিটরদের কাউন্টার : 4