PIB Headquarters
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭: আন্তর্জাতিক ভারতের লক্ষ্যে বিজয়ী এমএসএমই গড়ে তোলা
প্রকাশিত:
15 FEB 2026 10:43AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বক্তব্য
* কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগকে বিজয়ী হিসেবে গড়ে তুলতে তিনস্তরীয় কর্মপন্থা প্রস্তাব করা হয়েছে। ইকুইটি সহায়তা, তারল্য বৃদ্ধি এবং পেশাদার সহায়তা এর মূল স্তম্ভ।
* কুরিয়ার রপ্তানির ক্ষেত্রে প্রতি চালানে ১০ লক্ষ টাকার বর্তমান সীমা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে ক্ষুদ্র উদ্যোগ, কারিগর ও স্টার্ট-আপের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ হবে।
* দেশে ৭.৪৭ কোটির বেশি এমএসএমই রয়েছে। মোট ৩২.৮২ কোটির বেশি মানুষ এই ক্ষেত্রে কর্মরত। উৎপাদন ক্ষেত্রে অবদান প্রায় ৩৫.৪ শতাংশ, রপ্তানিতে প্রায় ৪৮.৫৮ শতাংশ এবং মোট অভ্যন্তরীণ উৎপাদনে ৩১.১ শতাংশ।
প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে এমএসএমই
ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ভারতের আর্থিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রের পরে এমএসএমই দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান ক্ষেত্র।
বাজেটে তিনটি কর্তব্য নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা এবং প্রত্যেক পরিবার, অঞ্চল ও ক্ষেত্রকে সমান সুযোগ দেওয়া। প্রথম কর্তব্যের অধীনে এমএসএমই-কে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তুলতে ত্রিস্তরীয় কর্মপন্থা ঘোষণা করা হয়েছে।
এমএসএমই ক্ষেত্রের সংস্কার ও কৌশলগত উদ্যোগ
ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক উদ্যোক্তা সৃষ্টিতে, কর্মসংস্থান বৃদ্ধিতে এবং প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে রাজ্যগুলিকে সহায়তা করছে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিকাশে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ আর্থিক সহায়তা বৃদ্ধি, উদ্ভাবন উৎসাহ এবং নিয়ম মেনে চলার প্রক্রিয়া সহজ করার একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি।
চ্যাম্পিয়ন গঠনে ত্রিস্তরীয় কর্মপন্থা
ইকুইটি সহায়তা
মোট ১০,০০০ কোটি টাকার এসএমই গ্রোথ ফান্ড ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যৎ চ্যাম্পিয়ন তৈরি হবে। ২০২১ সালে গঠিত আত্মনির্ভর ভারত তহবিলে অতিরিক্ত ২,০০০ কোটি টাকা যুক্ত করা হবে। ২০২৫-এর ৩০ নভেম্বর পর্যন্ত ৬৮২টি এমএসএমই-কে ১৫,৪৪২ কোটি টাকার বিনিয়োগ সহায়তা দেওয়া হয়েছে।
তারল্য সহায়তা
ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম প্ল্যাটফর্মের মাধ্যমে ৭ লক্ষ কোটির বেশি অর্থ প্রবাহিত হয়েছে।
* সরকারি উদ্যোগ সংস্থার সমস্ত এমএসএমই ক্রয় নিষ্পত্তিতে এই প্ল্যাটফর্ম বাধ্যতামূলক করা হবে।
* ঋণ গ্যারান্টি সহায়তা যুক্ত হবে।
* গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তি ঘটবে।
* প্রাপ্য বিল সম্পদসমর্থিত সিকিউরিটি হিসাবে চালু হবে।
পেশাদার সহায়তা
ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট, কোম্পানি সেক্রেটারিজ ইনস্টিটিউট এবং কস্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউট স্বল্পমেয়াদি পাঠ্যক্রম তৈরি করবে। ‘কর্পোরেট মিত্র’ নামে প্রশিক্ষিত পেশাদার গড়ে তোলা হবে। ছোট শহরে নিয়ম মেনে চলার ব্যয় কমবে।
আন্তর্জাতিক বাজারে প্রবেশে কর প্রস্তাব
কুরিয়ার রপ্তানির ক্ষেত্রে ১০ লাখ টাকার সীমা প্রত্যাহার করা হবে। সীমান্তপার বাণিজ্যে জটিলতা কমবে। প্রযুক্তির মাধ্যমে প্রত্যাখ্যাত ও ফেরত চালান শনাক্তকরণও সহজ হবে।
সম্ভাবনা থেকে সাফল্যে
উদ্যোগ নিবন্ধন
২০২০ সালে উদ্যোগ নিবন্ধন পোর্টাল চালু হয়েছে। নিবন্ধন সম্পূর্ণ ডিজিটাল ও বিনামূল্যে। ২০২৩ সালে উদ্যোগ সহায়তা প্ল্যাটফর্ম শুরু হয়েছে। ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৭.৩০ কোটির বেশি নিবন্ধন হয়েছে।
প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃজন কর্মসূচি
২০০৮-০৯ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১০.৭১ লক্ষের-ও বেশি ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে। মোট ২৯,২৪৯.৪৩ কোটি টাকার মার্জিন মানি সহায়তা বিতরণ হয়েছে ও ৮৭ লক্ষের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এমএসএমই চ্যাম্পিয়ন প্রকল্প
শূন্য ত্রুটি ও শূন্য প্রভাব মানদণ্ডে সার্টিফিকেশন জোরদার হয়েছে। মোট ২,৭১,৩৭৩টি নিবন্ধন এবং ১,৯২,৬৮৯টি শংসায়ন সম্পন্ন হয়েছে। লিন কর্মপদ্ধতিতে ৩২,০৭৭টি নিবন্ধন হয়েছে।
ঋণ গ্যারান্টি ও সামাজিক অন্তর্ভুক্তি
অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ গ্যারান্টি প্রকল্প জামানত ছাড়াই ঋণ সহায়তা দেয়। ২০২৫ সালে ২৫ বছর পূর্ণ হয়েছে। মোট ১ কোটি গ্যারান্টি অতিক্রম করেছে। গ্যারান্টির ঊর্ধ্বসীমা ১০ কোটি টাকা করা হয়েছে। তৃতীয় লিঙ্গের উদ্যোগপতিদের জন্য ১০ শতাংশ ফি ছাড় ও ৮৫ শতাংশ গ্যারান্টি কভারেজ চালু হয়েছে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে শুরু। প্রসঙ্গত, ১৮টি কারিগরি পেশার শিল্পী ও কারিগরদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। ২০২৫-এর ১ ডিসেম্বর পর্যন্ত ৩০ লক্ষ নিবন্ধন হয়েছে, ২৩.০৯ লক্ষ প্রশিক্ষণ সম্পন্ন। ২০২৫ সালে ২,২৫৭ কোটি টাকা ঋণ অনুমোদন হয়েছে।
শ্রম সংস্কার
শ্রম বিধিগুলি সরলীকরণ, ডিজিটাল প্রক্রিয়া, সামাজিক সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করছে। পরিদর্শন ও জটিলতা কমছে। উদ্যোগ বৃদ্ধি ও শ্রমিক কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় থাকছে।
উপসংহার
এমএসএমই ক্ষেত্র ভারতের অর্থনীতির অন্যতম শক্ত ভিত্তি। স্বল্প পুঁজিতে বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ শিল্পায়ন এবং সমতাভিত্তিক উন্নয়নে এর অবদান অনস্বীকার্য।
বর্তমানে উৎপাদন বৃদ্ধির গতি ও আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে সংযুক্তির প্রেক্ষাপটে এমএসএমই নতুন উচ্চতায় পৌঁছতে প্রস্তুত। আনুষ্ঠানিক কাঠামো, উদ্ভাবন এবং রপ্তানিমুখী প্রবৃদ্ধির পথে এগিয়ে আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে।
তথ্যসূত্র
Ministry of Micro, Small & Medium Enterprises
https://msme.gov.in/about-us/about-us-ministry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209712®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220403®=3&lang=1
https://msme.gov.in/know-about-msme
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2142170®=3&lang=2
https://www.dcmsme.gov.in/schemes/clcs-tus/Approved%20MSME%20Competitive(LEAN)%20Scheme_Guidelines_07_10_2022.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099687®=3&lang=2
https://msme.gov.in/about-us/organization-setup#:~:text=Mission:,through%20skill%20and%20entrepreneurship%20development.
Ministry of Commerce and Industry
https://www.investindia.gov.in/blogs/msmes-backbone-indias-economic-future
Ministry of Statistics and Programme Implementation
https://www.mospi.gov.in/sites/default/files/publication_reports/Factsheet_with_infograph_A4.pdf
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=78903®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205156®=3&lang=2
Ministry of Finance
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221434®=3&lang=1
https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf
https://www.indiabudget.gov.in/doc/eb/sbe68.pdf
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117470®=3&lang=2
Ministry of Electronics & Information Technology
https://www.mygov.in/group/ministry-micro-small-and-medium-enterprises-msme//#:~:text=Micro%2C%20Small%20and%20Medium%20Enterprises%20(MSME)%20sector%20has%20emerged,https://twitter.com/minmsme
President's Secretariat
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219510®=3&lang=1
Reserve Bank of India
https://www.rbi.org.in/commonman/English/scripts/FAQs.aspx?Id=3138
https://www.rbi.org.in/commonman/english/scripts/FAQs.aspx?Id=966
India Brand Equity Foundation
https://www.ibef.org/industry/msme
Others
https://ddnews.gov.in/en/union-budget-2026-27-puts-exports-at-core-of-growth-strategy/
PIB Archives
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199330®=3&lang=2
English PDF
SSS/RS.......
(রিলিজ আইডি: 2229091)
ভিজিটরের কাউন্টার : 10