প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বাংলাদেশে নির্বাচনে জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 13 FEB 2026 4:40PM by PIB Agartala
 

নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তারেক রহমানকে টেলিফোন করে বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

“তারেক রহমানের সঙ্গে কথা বলে ভালো লাগছে। বাংলাদেশে নির্বাচনে অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি।

বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রয়াসের প্রতি আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।

গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, আমি আমাদের উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

@trahmanbnp”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2228537) ভিজিটরদের কাউন্টার : 35
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English