প্রধানমন্ত্রীর দপ্তর
বারবাডোজের নির্বাচনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক জয়লাভে মিয়া আমোর মোত্তলি-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন
পোস্ট করার দিনক্ষণ:
13 FEB 2026 12:17PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারবাডোজের নির্বাচনে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে ঐতিহাসিক জয়লাভে মিয়া আমোর মোত্তলি-কে অভিনন্দন জানিয়েছেন। বারবাডোজের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক রয়েছে তা গভীর মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে। আগামীদিনেও নতুন নতুন আরও ক্ষেত্রে এই সহযোগিতার সম্পর্ক প্রসারিত হবে। “এই প্রসঙ্গে আমি ২০২৪ সালে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের বৈঠকের কথা স্মরণ করি। আমাদের দুই দেশের জনগণের কল্যাণে এই অংশীদারিত্ব যাতে আরও শক্তিশালী হয়, সেই লক্ষ্যে তাঁর সঙ্গে একযোগে কাজ করতে আমি আগ্রহী।”
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“তৃতীয়বার নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের কারণে প্রধানমন্ত্রী মিয়া আমোর মোত্তলিকে উষ্ণ অভিনন্দন জানাই।
বারবাডোজের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক রয়েছে তা গভীর মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে। আগামীদিনেও নতুন নতুন আরও ক্ষেত্রে এই সহযোগিতার সম্পর্ক প্রসারিত হবে।
এই প্রসঙ্গে আমি ২০২৪ সালে ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের বৈঠকের কথা স্মরণ করি। আমাদের দুই দেশের জনগণের কল্যাণে এই অংশীদারিত্ব যাতে আরও শক্তিশালী হয়, সেই লক্ষ্যে তাঁর সঙ্গে একযোগে কাজ করতে আমি আগ্রহী।”
@miaamormottley
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2228536)
ভিজিটরদের কাউন্টার : 2