প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

‘সেবা তীর্থ’কে জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 13 FEB 2026 5:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবা তীর্থকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন। সেই সঙ্গে দেশের মানুষের সেবায় তাঁর অবিচল অঙ্গীকারকে পুনরায় ব্যক্ত করেন এবং ‘নাগরিক দেব ভব’-র পবিত্র চেতনাকে এর চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন। 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“ভারতের মানুষের প্রতি সেবার অবিচল অঙ্গীকার এবং নাগরিক দেব ভব'র পবিত্র চেতনাকে সঙ্গী করে বিনম্রের সঙ্গে সেবা তীর্থকে জাতির প্রতি উৎসর্গ করছি।

সেবা তীর্থ সর্বদা দায়িত্ব কর্তব্য, সহমর্মিতা, ভারত সর্বাগ্রে নীতির প্রতি অঙ্গীকারের উজ্জ্বল প্রতীক হয়ে থাকবে। নিঃস্বার্থ সেবা এবং সকলের কল্যাণে নিরলস নিষ্ঠার পথ ধরে চলতে প্রজন্মের পর প্রজন্মকে এটি অনুপ্রাণিত করুক, এটাই আমার কামনা।"

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2227694) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , Marathi , Odia , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu