সংস্কৃতি মন্ত্রক
শ্রীলঙ্কায় ঐতিহাসিক প্রদর্শনির পরে ভগবান বুদ্ধের পবিত্র দেবনিমরি ধ্বংসাবশেষ ভারতে ফিরে আসছে
পোস্ট করার দিনক্ষণ:
11 FEB 2026 10:55AM by PIB Agartala
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীলঙ্কার কলম্বোর গঙ্গারাময়া মন্দিরে এক সপ্তাহব্যাপী প্রদর্শনীর পরে ভগবান বুদ্ধের পবিত্র দেবনিমরি ধ্বংসাবশেষ আজ ভারতে ফিরে আসছে।
এই পবিত্র ধ্বংসাবশেষ এবারই প্রথম আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। মধ্যপ্রদেশের রাজ্যপাল শ্রী মাঙ্গুভাই প্যাটেল এবং অরুণাচলপ্রদেশের উপমুখ্যমন্ত্রী শ্রী চাওনা মেন-এর নেতৃত্বে প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসী ও আধিকারিকদের এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল এই ধ্বংসাবশেষ ফিরিয়ে আনছে। শ্রীলঙ্কার মন্ত্রীরা এবং শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই ধ্বংসাবশেষের বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন।
গঙ্গারাময়া মন্দিরে এক সপ্তাহের এই প্রদর্শনীতে শ্রীলঙ্কার বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল। ১০ লক্ষেরও বেশি ভক্ত শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, মন্ত্রি পরিষদের সদস্যরা, সাংসদ, প্রাক্তন রাষ্ট্রপতি ও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে। এই প্রদর্শনীর জন্য তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারতের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী শ্রী হর্ষ সঙ্গভি।
“পবিত্র পিপরাহাওয়া আবিস্কার” এবং “সমসাময়িক ভারতের পবিত্র ধ্বংসাবশেষ ও সাংস্কৃতিক বন্ধন” শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ঐতিহ্য এবং সভ্যতার ক্ষেত্রে ভারত-শ্রীলঙ্কা সংযোগ তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের এপ্রিল মাসে শ্রীলঙ্কা সফরের সময়ে এই প্রদর্শনীর ঘোষণা করেছিলেন।
এই পবিত্র উপলক্ষ্যকে কেন্দ্র করে ভারত ও শ্রীলঙ্কার অভিন্ন ঐতিহাসিক ও আবেগঘন সংযোগ আবারও সামনে এলো।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2227573)
ভিজিটরদের কাউন্টার : 4