PIB Headquarters
azadi ka amrit mahotsav

আন্তঃনগর যাতায়াতে নতুন দিগন্ত : ভারতে উচ্চগতির রেল করিডর

প্রকাশিত: 11 FEB 2026 2:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

নির্বাচিত করিডর বা অলিন্দে দ্রুত ও অধিক ধারণক্ষমতাসম্পন্ন আন্তঃনগর যাতায়াতের লক্ষ্যে ভারতের ভবিষ্যৎ যাত্রী রেল ব্যবস্থায় উচ্চগতির রেল অন্তর্ভুক্ত হয়েছে।

কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ -এ সাতটি নতুন উচ্চগতির রেল করিডর ঘোষিত হয়েছে। মুম্বই-আহমেদাবাদ করিডরের বাইরে সম্প্রসারণের স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

মুম্বই–আহমেদাবাদ করিডর দেশের প্রথম উচ্চগতির রেল প্রকল্প। ভবিষ্যৎ করিডরের জন্য প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত অভিজ্ঞতা এই প্রকল্প থেকেই অর্জিত হয়েছে।

উচ্চগতির রেল যাত্রার সময় কমায়, আঞ্চলিক সংযোগ বাড়ায় এবং সুস্থায়ী পরিবহণের লক্ষ্যকে শক্তিশালী করে।

ভারতে উচ্চগতির রেল : উদীয়মান যাতায়াত কাঠামো
ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলির অন্যতম। যাত্রী ও পণ্য পরিবহণে এটি দীর্ঘদিন ধরে প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। অঞ্চলগুলিকে যুক্ত করা এবং মানুষ ও পণ্যের চলাচল নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড, শ্রমগত চলাচল ও বাজার, শিক্ষা এবং পরিষেবায় প্রবেশাধিকার বাড়াতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ সাতটি উচ্চগতির রেল করিডর ঘোষণার মাধ্যমে দেশের অগ্রাধিকারের স্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। উন্নত রেল ব্যবস্থা এবং করিডর-ভিত্তিক উন্নয়নের দিকে নীতিগত অগ্রসরতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তঃনগর যাতায়াতের নতুন কাঠামো গড়ে তোলার পথে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ।

উচ্চগতির রেল: ধারণা ও ভারতের প্রেক্ষাপট

উচ্চগতির রেল বলতে এমন যাত্রীবাহী রেল ব্যবস্থাকে বোঝায়, যা প্রচলিত রেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি গতিতে চলাচল করে। এই ব্যবস্থা সাধারণত পৃথক নির্দিষ্ট করিডরে পরিচালিত হয়। উন্নত কোচ, সিগন্যালিং, যোগাযোগ ও সুরক্ষা প্রযুক্তি এই ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। পরিচালন দক্ষতা ও নির্ভরযোগ্যতা এতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কার্যগত সংজ্ঞা অনুযায়ী, প্রতি ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি গতিতে চলা রেল ব্যবস্থাকে উচ্চগতির রেল হিসেবে গণ্য করা হয়।

কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ উচ্চগতির রেল করিডর
রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, যাত্রী সুবিধা, আঞ্চলিক সংযোগ এবং লজিস্টিক দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে। ভারতীয় রেলের জন্য ২,৭৮,০০০ কোটি টাকার রেকর্ড মূলধনী বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ক্ষেত্রটির ইতিহাসে এটি সর্বোচ্চ। অর্থনৈতিক বৃদ্ধি ও সমন্বয়ের চালিকাশক্তি হিসাবে রেল পরিকাঠামোর কৌশলগত গুরুত্ব স্পষ্ট হয়েছে।

সাতটি উচ্চগতির রেল করিডরকে বৃদ্ধির সংযোগকারী হিসেবে পরিকল্পনা করা হয়েছে। প্রধান শহর ও অঞ্চলগুলিকে যুক্ত করে আন্তঃরাজ্য অর্থনৈতিক যোগাযোগ জোরদার করাই লক্ষ্য। প্রায় ৪,০০০ কিলোমিটার বিস্তৃত এই করিডরগুলিতে প্রায় ১৬ লাখ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাশিত।

উত্তর ও পূর্ব ভারত
ঐতিহাসিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে সংযোগ শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

দিল্লি–বারাণসী উচ্চগতির করিডরে যাত্রার সময় প্রায় ৩ ঘণ্টা ৫০ মিনিটে নামবে। জাতীয় রাজধানী ও প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে দ্রুত সংযোগ নিশ্চিত হবে।

বারাণসী থেকে পাটনা হয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত সম্প্রসারিত করিডরে যাত্রার সময় প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিট হবে। একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ নগর ও আঞ্চলিক কেন্দ্রগুলির মধ্যে সংযোগ জোরদার হবে।

এই করিডর বা অলিন্দগুলি আঞ্চলিক সংহতি বাড়াবে। নগর ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপ ও যাতায়াত বৃদ্ধি পাবে।

দক্ষিণ ও পশ্চিম ভারত
দক্ষিণ ভারতে একটি উচ্চগতির ত্রিভুজ বা ডায়মন্ড কাঠামোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধান মহানগর ও অর্থনৈতিক কেন্দ্রগুলিকে যুক্ত করা হবে।
চেন্নাই-বেঙ্গালুরু করিডরে যাত্রার সময় প্রায় ১ ঘণ্টা ১৩ মিনিটে নামবে। শিল্প ও প্রযুক্তি কেন্দ্রগুলির মধ্যে সংযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বেঙ্গালুরু–হায়দরাবাদ করিডরে যাত্রার সময় প্রায় দু ঘণ্টা হবে। প্রধান অর্থনৈতিক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ শক্তিশালী হবে।
চেন্নাই–হায়দরাবাদ করিডরে যাত্রার সময় প্রায় ২ ঘণ্টা ৫৫ মিনিটে নামবে। দক্ষিণ ভারতে আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মুম্বই-পুণে করিডরে যাত্রার সময় প্রায় ৪৮ মিনিটে নামবে। পশ্চিম ভারতে ঘন আন্তঃনগর যাতায়াত সহজ হবে।

পুণে-হায়দরাবাদ করিডরে যাত্রার সময় প্রায় ১ ঘণ্টা ৫৫ মিনিটে নামবে। দক্ষিণের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে।
এই করিডরগুলি অর্থনৈতিক, শিক্ষাগত ও শিল্প কেন্দ্রগুলির মধ্যে যাতায়াত উন্নত করবে। আঞ্চলিক বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে।

পরিকল্পনা থেকে বাস্তবায়ন: মুম্বই–আহমেদাবাদ উচ্চগতির রেল করিডর বা রেল অলিন্দ
মুম্বই-আহমেদাবাদ উচ্চগতির রেল করিডর দেশে উচ্চগতির রেল ব্যবস্থার সূচনার প্রথম বাস্তব পদক্ষেপ। পৃথক যাত্রী করিডর হিসেবে এই প্রকল্প পরিকল্পিত হয়েছে। রেল পরিকল্পনায় কাঠামোগত পরিবর্তনের সূচনা ঘটেছে। পৃথক পরিকাঠামো, উন্নত ট্রেন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের সুরক্ষা নীতি এতে অন্তর্ভুক্ত হয়েছে।

করিডরের বিবরণ ও বৈশিষ্ট্য
মহারাষ্ট্রের মুম্বই এবং গুজরাটের আহমেদাবাদকে যুক্ত করেছে এই করিডর। দুটি প্রধান অর্থনৈতিক ও নগর কেন্দ্র এতে সংযুক্ত হয়েছে।
মোট দৈর্ঘ্য প্রায় ৫০৮ কিলোমিটার।

রেল মন্ত্রকের অধীনস্থ সরকারি সংস্থা ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মোট ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পরিচালনার উপযোগী করে করিডরটি নকশা করা হয়েছে। উন্নত কোচ, সিগন্যালিং ও ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা এতে ব্যবহৃত হয়েছে।
ভবিষ্যৎ করিডরের সক্ষমতা নির্মাণ

এই প্রকল্পের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে উঠেছে। ভূমি অধিগ্রহণ, পরিবেশগত অনুমোদন, অংশীদার সমন্বয় এবং প্রযুক্তি অভিযোজনের অভিজ্ঞতা অর্জিত হয়েছে। ভবিষ্যৎ উচ্চগতির রেল করিডর পরিকল্পনা ও বাস্তবায়নে এই অভিজ্ঞতা সহায়ক হবে। ধাপে ধাপে সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি রেফারেন্স মডেল হিসেবে কাজ করছে।

করিডর বা অলিন্দ-ভিত্তিক উচ্চগতির রেল নেটওয়ার্কের অগ্রগতি

ভারতীয় রেলের বিকাশের পরবর্তী ধাপ হিসাবে উচ্চগতির রেলকে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও করিডর-ভিত্তিক উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। সাতটি উচ্চগতির রেল করিডর ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি, আঞ্চলিক সংহতি এবং উন্নয়নে এর কৌশলগত গুরুত্ব স্পষ্ট হয়েছে।

পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রসর হলে আন্তঃনগর যাতায়াতে মৌলিক পরিবর্তন ঘটবে। প্রাতিষ্ঠানিক সমন্বয়, দৃঢ় পরিকল্পনা এবং ধারাবাহিক বিনিয়োগ এই সম্প্রসারণের প্রধান ভিত্তি। সরকারি নীতির কাঠামো ও নিবেদিত সংস্থার সহায়তায় উচ্চগতির রেল কর্মসূচি দেশের পরিবহণ পরিকাঠামোর অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

তথ্যসূত্র

Ministry of Railways

https://indianrailways.gov.in/ExeSummary-24122020.pdf

https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,4,268&dcd=5634&did=15052028451345E19BE8BD0BC0725CF289AF165A9839F.web107

https://iricen.gov.in/iricen/ipwe_seminar/2017/ipwe2019/Understanding%20High%20Speed%20Rail%20Technology%20%E2%80%93%20A%20Comparative%20Study.pdf

https://www.nhsrcl.in/index.php/en/project/project-overview

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220431&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221838&reg=6&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222767&reg=3&lang=2

 

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf

https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf

Click here to see PDF

 

SSS/AS.......


(রিলিজ আইডি: 2227005) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Bengali-TR , Gujarati