কৃষিমন্ত্রক
আম চাষ
প্রকাশিত:
10 FEB 2026 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আম চাষের ক্ষেত্রে দ্বিবার্ষিক ফলনের সমস্যা সারা দেশের নয়, এটা উত্তর ভারতের কিছু জায়গায় দেখা যায়, তবে দক্ষিণ ভারতে এর তেমন কোনও প্রভাব পড়ে না। আইসিএআর-এর মতো সংস্থাগুলি দ্বিবার্ষিক ফলনের কারণ এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করেছে। তাতে দেখা গেছে দশেহরি, ল্যাংড়া, চৌসা, ফজলি এবং আলফানসো প্রজাতিতেই মূলত দ্বিবার্ষিক ফলন দেখা যায়। এর প্রধান কারণ হল জিনগত, নাইট্রোজেন ও কার্বন রিজার্ভ, ফুল গঠনের ক্ষেত্রে হর্মোন সংক্রান্ত নিয়ন্ত্রণ, জলবায়ুগত কারণ, কৃষি পদ্ধতি এবং ফসলের চাপ।
দ্বিবার্ষিক ফলনের সমস্যা সমাধানের আইসিএআর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে, আম্রপালি, মল্লিকা, পুষা অরুনিমা, পুষা লালিমা, পুষা প্রতিভা, পুষা শ্রেষ্ঠার মতো নিয়মিত ফলনশীল এবং সঙ্কর আমের প্রজাতির প্রজনন ও উন্নয়ন কৃষকদের কাছে এগুলির রোপণ সামগ্রী বিতরণ করা হয়। রোগমুক্ত উন্নতমানের রোপণ সামগ্রী উৎপাদনের জন্য মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচারের আওতায় ক্লিন প্লান্ট কর্মসূচি চালু করা হয়েছে। এছাড়া উন্নত উদ্যান ব্যবস্থাপনা, জল ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রয়োগ প্রভৃতির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর এই তথ্য জানিয়েছেন।
SC/SD/NS
(রিলিজ আইডি: 2226256)
ভিজিটরের কাউন্টার : 7