রাষ্ট্রপতিরসচিবালয়
সেশেলস-এর প্রেসিডেন্টকে আপ্যায়িত করলেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
09 FEB 2026 9:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে সেশেলসের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি-কে আপ্যায়িত করেন। একটি ভোজসভারও আয়োজন হয়।
প্রথমবার সরকারি সফরে ভারতে আসা প্রেসিডেন্ট হারমিনি-কে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সেশেলসের সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা ও মর্যাদা বোধের ওপর দাঁড়িয়ে আছে। দু-দেশই গণতন্ত্র ও বহুত্ববাদে বিশ্বাসী। ভারত মহাসাগরের তরঙ্গমালা এবং গভীর সাংস্কৃতিক সংযোগ দুদেশের মানুষকে বেঁধেছে একসূত্রে।
রাষ্ট্রপতি বলেন এবছর সেশেলস স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে, পাশাপাশি এবছরই ভারত - সেশেলস কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর। কাজেই সেশেলসের রাষ্ট্রপ্রধানের এই ভারত সফরের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারতের মহাসাগর (এমএএইচএএসএজিএআর) কর্মসূচিতে সেশেলসের বিশেষ গুরুত্ব রয়েছে – যার উদ্দেশ্য বিকাশের লক্ষ্যে বাণিজ্য, ধারাবাহিক উন্নয়ন ও পারস্পরিক নিরাপত্তার সংস্থান।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রেসিডেন্ট হারমিনি-র এই ভারত সফরকালে নতুন দিল্লির ঘোষিত বিশেষ অর্থনৈতিক প্যাকেজ স্বাস্থ্য, পরিকাঠামো, শিক্ষা, প্রতিরক্ষা ও মানব সম্পদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। “বিস্তৃততর সংযোগের মাধ্যমে ধারাবাহিক বিকাশ ও নিরাপত্তার লক্ষ্যে ভারত – সেশেলস যৌথ ইচ্ছাপত্র” আগামী দিনগুলিতে গভীরতর সহযোগিতার ভিত্তি গড়ে দেবে।
দুই নেতাই মনে করেন দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে এবং এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুস্থিতি ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত।
রাষ্ট্রপতির ভাষণের জন্য এখানে ক্লিক করুন।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc202629784201.pdf
SC/AC /SG
(রিলিজ আইডি: 2225703)
ভিজিটরের কাউন্টার : 5