আইন ও বিচার মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০১৪ সাল থেকে হাইকোর্টে ১৭০ জন মহিলা বিচারপতি নিযুক্ত

গত পাঁচ বছরে হাইকোর্টে ৯৬ জন এবং সুপ্রিম কোর্টে ৬ জন মহিলা বিচারপতি নিযুক্ত

পোস্ট করার দিনক্ষণ: 06 FEB 2026 1:33PM by PIB Agartala

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৬: ভারতের সংবিধানের ১২৪, ২১৭ এবং ২২৪ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিদের নিয়োগ করা হয়। এই অনুচ্ছেদগুলিতে কোনো জাতি বা শ্রেণির জন্য সংরক্ষণের বিধান নেই।

মেমোরেন্ডাম অব প্রসিডিউর অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের প্রস্তাব শুরু করার দায়িত্ব ভারতের প্রধান বিচারপতির উপর ন্যস্ত, এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগের প্রস্তাব শুরু করার দায়িত্ব সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতির উপর ন্যস্ত।

তবে সরকার বিচার বিভাগে সামাজিক বৈচিত্র্য বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে, সরকার হাইকোর্টগুলির প্রধান বিচারপতিদের অনুরোধ করে আসছে যে বিচারপতি নিয়োগের প্রস্তাব পাঠানোর সময় তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু এবং মহিলাদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের যথাযথ বিবেচনা করা হোক, যাতে হাইকোর্টের বিচারপতি নিয়োগে সামাজিক বৈচিত্র্য নিশ্চিত করা যায়।

২০১৪ সাল থেকে হাইকোর্টে মোট ১৭০ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন, যার মধ্যে গত পাঁচ বছরে ৯৬ জন এবং সুপ্রিম কোর্টে ৬ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন। কেবলমাত্র সুপ্রিম কোর্টের কলেজিয়াম দ্বারা সুপারিশকৃত ব্যক্তিরাই সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল প্রদান করেন আজ লোকসভায় এই তথ্য জানিয়েছেন।

*****

PS/PKS/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224572) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English