শিক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

৬ ফেব্রুয়ারি পরীক্ষা পে চর্চার নবম পর্ব

পোস্ট করার দিনক্ষণ: 05 FEB 2026 4:42PM by PIB Agartala

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চার মতো এক অনন্য কথোপকথন কর্মসূচির নবম পর্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুনরায় যোগ দিচ্ছেন ৬ ফেব্রুয়ারি। পরীক্ষা জীবনের অঙ্গ, এ ব্যাপারে ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগদান। পরীক্ষার সময় সম্পূর্ণ ভারমুক্ত থাকতে এবং পরীক্ষাকে ছাত্রছাত্রীরা যাতে উৎসব হিসেবে উদযাপন করতে পারে, তার জন্যে কি করা দরকার আগামীকাল সকাল ১০টায় এই আলোচনায় সেকথাই তাদের শোনাবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল, দূরদর্শন (ডিডি), শিক্ষা মন্ত্রকের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম সেইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম যেমন- ওয়েভস ওটিটি, আমাজন প্রাইম ভিডিও, জিও, জি৫, সোনি লাইভ এবং স্পটিফাই অডিও প্ল্যাটফর্মে।

২০২০-র এনইপি-র সঙ্গে সঙ্গতি বিধান করে পরীক্ষা পে চর্চার এই ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে আস্থাবোধ সঞ্চার করা, তাদের মধ্যে সদর্থক মানসিকতা গড়ে তোলা, তাদের সার্বিক কল্যাণ এবং পরীক্ষার সময়কালকে উৎসব হিসেবে উদযাপন করার পথ দেখায়। প্রধানমন্ত্রী এ বিষয় সংক্রান্ত তাঁর মতামত “এক্সাম ওয়ারিয়ার্স” নামে তাঁর একটি বইয়ে নথিভুক্ত করেছেন। বিভিন্ন ভাষায়, এমনকি ব্রেইল-এও এই বই পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর পথপ্রদর্শিত পরীক্ষা পে চর্চা প্রতি বছর একটি অত্যন্ত উদ্ভাবনী এবং প্রগতিশীল ক্ষেত্র হিসেবে প্রকাশ পেয়েছে। পরীক্ষা পে চর্চা অর্থাৎ পিপিসি ২০২৬-ই প্রথম দেশের সমস্ত প্রান্তকে যুক্ত করবে। এজন্য দেশজুড়ে সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।পরাক্রম দিবসে স্বনির্ভরতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি ক্যুইজ প্রতিযোগিতা এবং লেখা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বিদ্যালয়ে । প্রায় ৪ কোটি ৮১ লক্ষ ছাত্রছাত্রী এতে যোগ দিয়েছিল।

এ বছরের নবম পর্বের পরীক্ষা পে চর্চা অতীতের বছরগুলির লক্ষ্যসীমাকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার কারণ মাইগভ পোর্টালের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিতে চাওয়া ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের সংখ্যা সাড়ে ৪ কোটি ছাপিয়ে গেছে। দেশের সমস্ত প্রান্ত থেকে এই উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

*****

PS/DM


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224244) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English