মহাকাশ দপ্তর
সংসদে প্রশ্ন: সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে থার্ড লঞ্চ প্যাড (টিএলপি)
পোস্ট করার দিনক্ষণ:
05 FEB 2026 3:46PM by PIB Agartala
নতুন দিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৫-এর ২১ মার্চ আর্থিক অনুমোদন পাওয়ার পর ২০২৫-এর তৃতীয় চতুর্মাসিকে স্থানটির ভূ-সংস্থানগত সমীক্ষা এবং ভূ-প্রযুক্তি অনুসন্ধান সম্পন্ন হয়। সমস্ত পদ্ধতি খতিয়ে দেখা হয় এবং টেন্ডার তৈরির প্রক্রিয়া চলছে। এপর্যন্ত ২টি টেন্ডার ছাড়া হয়েছে। বর্তমানে সংযোগকারী রাস্তা নির্মাণ এবং সাময়িক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি, যেমন প্রপেল্যান্ট স্টোরেজ ও সার্ভিসিং ব্যবস্থা, মোবাইল লঞ্চ পেডেস্টাল স্থাপন, বজ্র নিরোধী টাওয়ার তৈরি, ভেহিকল ইন্টিগ্রেশন ভবন পর্যন্ত রেল লাইন এবং জেট ডিফ্লেকশন ডাক্ট। পরিকল্পিত পিডিসি হল ২০২৯-এর মার্চ।
তৃতীয় লঞ্চ প্যাডটি রূপায়ণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় বেসরকারি শিল্প এবং এমএসএমইগুলি অংশ নেবে বলে আশা করা হচ্ছে। মেক ইন ইন্ডিয়াকে অগ্রাধিকার প্রদান সহ দফতর অনুসৃত চলতি ক্রয় প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে টেন্ডারগুলি ছাড়ার এবং রূপায়ণ করার প্রস্তাব রাখা হয়েছে।
আজ রাজ্য সভায় এক লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কর্মীবর্গ, জনঅভিযোগ ও অবসরভাতা এবং প্রধান মন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ড: জিতেন্দ্র সিং।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2224237)
ভিজিটরদের কাউন্টার : 5