প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন

পোস্ট করার দিনক্ষণ: 30 JAN 2026 1:45PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন, বাপুর শাশ্বত আদর্শ আমাদের দেশকে পথ দেখায়। “আমরা তাঁর নীতি অনুসরণ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং ন্যায়, সম্প্রীতি ও মানব জাতির প্রতি সেবা করার নীতি অনুসরণ করে দেশ গঠনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ।”

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছি। তাঁর শাশ্বত আদর্শ আমাদের দেশকে পথ দেখায়। আমরা তাঁর নীতি অনুসরণ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং ন্যায়, সম্প্রীতি ও মানব জাতির প্রতি সেবা করার নীতি অনুসরণ করে দেশ গঠনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2222031) ভিজিটরদের কাউন্টার : 15
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English