রাষ্ট্রপতির সচিবালয়
গুরু রবিদাস জি-র জন্ম জয়ন্তীর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
পোস্ট করার দিনক্ষণ:
31 JAN 2026 4:58PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গুরু রবিদাস জি-র জন্ম জয়ন্তীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “গুরু রবিদাস জি-র জন্ম জয়ন্তী উপলক্ষে আমি সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা জানাই।
গুরু রবিদাস জি একজন শ্রদ্ধেয় সন্ত এবং সমাজ সংস্কারক। তাঁর বাণীর মাধ্যমে তিনি সাম্য, সামাজিক ন্যায় এবং ভালোবাসার বার্তা দিয়েছেন। সারল্য এবং নৈতিক শৃঙ্খলার পথ অনুসরণ করে তিনি জাতিগত ও ধর্মীয় বৈষম্য দূর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।
গুরু রবিদাস জি-র আদর্শ সর্বদা প্রাসঙ্গিক থেকে যাবে এবং মানবিক মূল্যবোধকে আত্মস্থ করার লক্ষ্যে আমাদের পথ দেখিয়ে যাবে।
আসুন, আমরা তাঁর বাণী আমাদের জীবনে আত্মস্থ করি এবং দেশ গড়ার ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করি।"
রাষ্ট্রপতির সম্পূর্ণ বার্তাটি পড়তে এই লিঙ্কটি দেখুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jan/doc2026131775701.pdf
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2222012)
ভিজিটরদের কাউন্টার : 25