অর্থ মন্ত্রক
ক্রীড়া সরঞ্জামের উৎপাদন এবং এ সংক্রান্ত গবেষণার জন্য সুনির্দিষ্ট উদ্যোগের প্রস্তাব করা হল কেন্দ্রীয় বাজেটে; ক্রীড়া প্রতিভার বিকাশে শুরু হবে খেলো ইন্ডিয়া মিশন
পোস্ট করার দিনক্ষণ:
01 FEB 2026 12:43PM by PIB Agartala
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতকে বিশ্বের অন্যতম ক্রীড়া সরঞ্জাম উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট উদ্যোগের প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটে। এই বিষয়টি ধারাবাহিক বিকাশ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, ক্রীড়াক্ষেত্রে কর্মসংস্থানের প্রভূত সম্ভাবনা রয়েছে। ক্রীড়া প্রতিভার বিকাশে খেলো ইন্ডিয়া মিশন চালু করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
খেলো ইন্ডিয়া মিশনের আওতায় ক্রীড়া প্রতিভার বিকাশে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। প্রশিক্ষকদেরও আরও দক্ষ করে তুলতে চায় সরকার। ক্রীড়া-বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়সাধনেও জোর দেওয়া হচ্ছে। খেলাধূলার প্রতি তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হবে। গড়ে তোলা হবে উন্নত ক্রীড়া পরিকাঠামো।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221990)
ভিজিটরদের কাউন্টার : 14