অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সমবায় ক্ষেত্রে বেশ কিছু উৎসাহ ভাতার প্রস্তাব

পোস্ট করার দিনক্ষণ: 01 FEB 2026 12:49PM by PIB Agartala

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৬

 

২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে প্রাথমিক সমবায় সমিতিগুলির জন্য বেশ কয়েকটি উৎসাহ ভাতার প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে যে বাজেট পেশ করেছেন, তাতে গো-খাদ্য এবং তুলো বীজ উৎপাদনের সঙ্গে যুক্ত প্রাথমিক সমবায় সমিতিগুলির সদস্যদের জন্য ছাড়ের ক্ষেত্র বাড়িয়েছেন। বর্তমানে দুধ, তৈলবীজ, ফল বা সব্জি সরবরাহের সঙ্গে যুক্ত প্রাথমিক সমবায় সমিতিগুলির সদস্যদের ছাড় দেওয়া হয়ে থাকে।

জাতীয় সমবায় ফেডারেশনকে সহায়তার লক্ষ্যে অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ৩ বছরের জন্য ডিভিডেন্ড ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। ৩১.০১.২৬ পর্যন্ত স্বীকৃত জাতীয় সমবায় ফেডারেশনগুলি বিভিন্ন সংস্থায় তাদের বিনিয়োগের ওপর যে ডিভিডেন্ড পেতে চলেছে, তা সদস্যদের মধ্যে ভাগ করে দিতে পারবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2221983) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English