প্রধানমন্ত্রীর দপ্তর
এফআইডিই ওয়ার্ল্ড ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ের জন্য অর্জুন এরিগেইসিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
31 DEC 2025 9:04AM by PIB Agartala
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫
দোহায় এফআইডিই ওয়ার্ল্ড ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ের জন্য অর্জুন এরিগেইসিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। অতি সম্প্রতি এফআইডিই র্যা পিড দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতার পর অর্জুনের মুকুটে আরও একটি পালক জুড়ল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি অর্জুনের দক্ষতা, ধৈর্য্য ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
এই মর্মে প্রধানমন্ত্রী এক্স পোস্ট করেছেন।
*****
PS
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2210361)
ভিজিটরদের কাউন্টার : 27