রাষ্ট্রপতির সচিবালয়
বড়দিনের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
प्रविष्टि तिथि:
24 DEC 2025 5:12PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বড়দিনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, "এই বিশেষ উৎসব উপলক্ষে আমি সমস্ত নাগরিকদের বিশেষত খ্রিশ্চান সম্প্রদায়ের ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
আনন্দ ও উদ্দীপনার উৎসব ক্রিসমাস ভালোবাসা ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। এটি আমাদের মানুষের কল্যাণে প্রভু যিশু খ্রিস্টের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি, সাম্য এবং সমাজ সেবাকে আরও সুগঠিত করার লক্ষ্যে প্রেরণা জোগায়।
আসুন, আমরা যিশু খ্রিস্টের দেখানো পথ অনুসরণ করার অঙ্গীকার করি এবং দয়া ও পারস্পরিক সম্প্রীতিতে ভরা এক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করি।”
রাষ্ট্রপতির বার্তার পুরো অংশ দেখতে এখানে ক্লিক করুন :
Please click here to see the President's message-
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2208670)
आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English