জল শক্তি মন্ত্রক
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি. আর. প্যাটেল "জল শক্তি হ্যাকাথন-২০২৫"এর সূচনা করেছেন
জলশক্তি হ্যাকাথন-২০২৫ ভারতে জল সুরক্ষার জন্য একটি জাতীয় আন্দোলনঃ সি. আর. প্যাটেল
प्रविष्टि तिथि:
09 DEC 2025 5:15PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২৫: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল আজ নতুন দিল্লির শ্রম শক্তি ভবনে "জল শক্তি হ্যাকাথন-২০২৫"এবং "ভারত-উইন" পোর্টালের সূচনা করেছেন। এই উদ্যোগটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি এবং ভারতের জল ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধানগুলিকে শক্তিশালী করতে 'ওয়াটার ভিশন @২০৪৭'এর উপর জোর দেওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সি আর পাতিল জল শক্তি হ্যাকাথন-২০২৫'কে নিছক প্রতিযোগিতার পরিবর্তে একটি জাতীয় আন্দোলন হিসাবে বর্ণনা করেন, যা ভারতের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তি-চালিত জল সুরক্ষার ভবিষ্যত গড়তে দেশের সম্মিলিত প্রতিভাকে একত্রিত করার জন্য তৈরি করা হয়েছে।
জাতীয়স্তরে অংশগ্রহণের জন্য একটি জনকল্যানমূলক অভিযান
হ্যাকাথনের লক্ষ্য হল জল ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করা এবং এটিকে সত্যিকারের জনস্বার্থে পরিণত করা, যা সমস্ত অংশীদারদের কাছে সহজলভ্য। এটি নাগরিক, গবেষক, শিল্প এবং উদ্ভাবকদের ব্যাপক অংশগ্রহণকে সক্ষম করে একটি সম্পূর্ণ সরকার এবং সমগ্র সমাজের জনভাগীদারী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।
https://bharatwin.mowr.gov.in এ হোস্ট করা, পোর্টালটি জাতীয় প্ল্যাটফর্ম ভারত-উইন (ওয়াটার ইনোভেশন নেটওয়ার্ক) এর অংশ গঠন করে এবং তৃণমূলস্তরে জলের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক, পরিমাপযোগ্য এবং ক্ষেত্র-প্রস্তুত সমাধান প্রচার করতে চায়। এর মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে জল সংরক্ষণ, গ্রামীণ জলের গুণমান, স্মার্ট পর্যবেক্ষণ, ঐতিহ্যবাহী জল পদ্ধতির পুনরুজ্জীবন, বন্যা ও খরা ব্যবস্থাপনা।
এই উদ্যোগটি স্টার্টআপ, এম.এস.এম.ই, শিল্প, বিজ্ঞানী, একাডেমিয়া, ল্যাবরেটরিজ, ইনকিউবেটর, তরুণ উদ্ভাবক, গ্রামীণ ও মহিলা যুব, বেসরকারী ক্ষেত্র এবং বৈশ্বিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণ নিশ্চিত করে সীমিত প্রতিষ্ঠানের বাইরে জল-ক্ষেত্রের গবেষণার সুযোগকে প্রসারিত করে।
মূল বৈশিষ্ট্য
- পর্যায়ক্রমিক হ্যাকাথন পরিচালনা জাতীয়স্তরে জল সুরক্ষার অগ্রাধিকারের প্রস্তাবের আহ্বান জানায়।
- স্বচ্ছ উপস্থাপনা, মূল্যায়ন এবং ধারণাগুলির ট্র্যাকিং নিশ্চিত করে। এন.ই.আর থেকে স্টার্টআপ, এম.এস.এম.ই, একাডেমিয়া, শিল্প এবং মহিলা নেতৃত্বাধীন উদ্যোগের উদ্ভাবকদের অংশগ্রহণকে সক্ষম করে।
- জন ভাগিদারির মাধ্যমে সহযোগিতামূলক উদ্ভাবনকে সমর্থন করে।
- জল ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কর্মসূচি এবং জাতীয় জল মিশন রূপায়ণ প্রকল্পের আওতায়, ডি.ও.ডাব্লু.আর, আর.ডি অ্যান্ড জি.আর, এম.ও.জে.এস নির্বাচিত উদ্ভাবনের জন্য অনুদানের আকারে আর্থিক সহায়তা প্রদান করবে।
হ্যাকাথনের বিজয়ীরা প্রুফ-অফ-কনসেপ্ট (পি.ও.সি) তৈরির জন্য ১ লক্ষ টাকা অনুদান পাবেন। অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে জল সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য জল পরিশোধন, জল ব্যবহারের দক্ষতা, বৃত্তাকার অর্থনীতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, আই.ও.টি এবং স্মার্ট ওয়াটার গ্রিড, নির্ভুল কৃষি, বৃষ্টির জল সংরক্ষণ, নদী-অববাহিকা ও বন্যা ব্যবস্থাপনা এবং জলবিদ্যুৎ মডেলিং ইত্যাদি।
জমা দেওয়া প্রস্তাবগুলি যাচাই-বাছাই করার জন্য এবং সচিব, ডি.ও.ডাব্লু.আর, আর ডি এবং জি.আর-এর অনুমোদনের সুবিধার্থে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি (এন.আই.এইচ) রুরকিকে প্রকল্প বাস্তবায়ন সংস্থা (পি.আই.এ) হিসাবে মনোনীত করা হয়েছে।



*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2204438)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English