প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী তামিলনাড়ুর শিবগঙ্গায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 01 DEC 2025 10:23AM by PIB Agartala

নতুন দিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর শিবগঙ্গায় দুর্ঘটনার কারণে প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী এককালীন অনুদান হিসেবে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে পিএমএনআরএফ থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন।


প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :
“তামিলনাড়ুর শিবগঙ্গায় প্রাণহানির ঘটনা গভীর দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে আছি। আহতদের আরোগ্যের জন্য আমি কামনা করি।

নিহতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান হিসেবে পিএমএনআরএফ থেকে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে : প্রধানমন্ত্রী @narendramodi ”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2197390) ভিজিটরদের কাউন্টার : 42
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English