যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
পশ্চিমবঙ্গ সার্কলের ডাক বিভাগ ‘বৃষ্টি ও রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি পোস্টকার্ডের সেট প্রকাশ করছে আপামীকাল
প্রকাশিত:
07 AUG 2025 12:07PM by PIB Kolkata
কলকাতা, ৭ আগস্ট ২০২৫
"চিরকাল চিঠিতে" (Forever in Letters) অভিযানের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ডাক বিভাগ "বৃষ্টি ও রবীন্দ্রনাথ" শীর্ষক একটি বিশেষ চিত্র পোস্টকার্ড সেট প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যার উদ্দেশ্য হল হাতে লেখা চিঠির অভ্যাস আবার ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের মধ্যে ডাকটিকিট সংগ্রহের (philately) আগ্রহ জাগিয়ে তোলা।
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন শিল্প ও সাহিত্য দূর দূরান্তের মানুষকে একত্রিত করে শিল্পে ও ছন্দে। কবিতা, দর্শন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান আজও আমাদের অনুপ্রাণিত করে ও পথ দেখায়। এই থিমভিত্তিক পোস্টকার্ড সেটট ব্যক্তিসত্ত্বার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সাংস্কৃতিক সংযোগ এবং বর্ষার রোমান্টিকতাকে তুলে ধরবে।
এই থিমটি রবীন্দ্রনাথের লেখায় বৃষ্টির যে কবিত্বপূর্ণ চিত্র, নস্টালজিয়া এবং গীতিময়তা রয়েছে তা তুলে ধরবে, যেখানে প্রকৃতি, সাহিত্য ও আবেগের এক অপূর্ব সংমিশ্রণ পাওয়া যায়। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে চিঠি লেখার মাধ্যমে তাদের ভাব প্রকাশে উৎসাহিত করবে এবং একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ঐতিহ্যকে তুলে ধরবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে, পশ্চিমবঙ্গ ডাক বিভাগ আগামীকাল "বৃষ্টি ও রবীন্দ্রনাথ" শীর্ষক আটটি পোস্টকার্ডের সেট প্রকাশ করতে চলেছে, যা কবিগুরুর বর্ষা বিষয়ক সাহিত্য এবৎ বিশ্বে তার গভীর প্রভাবকে স্মরণ করবে।
****
SSS/PK/
(রিলিজ আইডি: 2153438)
ভিজিটরের কাউন্টার : 17