পোস্ট করার দিনক্ষণ:
20 JUN 2025 1:52PM by PIB Agartala
নয়াদিল্লি, ২০ জুন,২০২৫: শ্রী শিব সুব্রমনিয়ান রামন আজ ভারত সরকারের পেনশন তহবিল নিয়ন্ত্রন ও উন্নয়ন কর্তৃপক্ষের (পি.এফ.আর.ডি.এ) চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেছেন।

শ্রী রামন ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের ১৯৯১ ব্যাচের আধিকারিক। পিএফআরডিএ-তে যোগদানের আগে তিনি ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসে ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসআইডিবিআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং ন্যাশনাল ই-গভর্নেন্স সার্ভিসেস লিমিটেডের (এনইএসএল) চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ঝাড়খণ্ডের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দায়িত্বেও ছিলেন। ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি চিফ জেনারেল ম্যানেজার (সিজিএম) এবং তারপর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) চিফ জেনারেল ম্যানেজার এবং পরবর্তী সময়ে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
শ্রী রামন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রী নেবার এমবিএ পাস করেন। তিনি একাধিক পেশাদার এবং একাডেমিক যোগ্যতার অধিকারী। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে ফিনান্সিয়াল রেগুলেশনে এমএসসি পাস করেছেন।, এল এল বি ডিগ্রী ও রয়েছে তার। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস থেকে তিনি চিফ ডিজিটাল অফিসার সার্টিফিকেশন , ফ্লোরিডার ইনস্টিটিউট অব ইন্টারনেল অডিটরস থেকে সার্টিফাইড ইন্টারনাল অডিটর ক্রেডেনিশিয়াল এবং সিকিউরিটিস ল' এর উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন।
পাবলিক ফিনান্স, প্রযুক্তি এবং আর্থিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার বিশাল অভিজ্ঞতার মাধ্যমে শ্রী রামন ভারতের পেনশন ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং সমস্ত নাগরিকের অবসরকালীন সুরক্ষার জন্য পি এফ আর ডি এ-কে নির্দেশনা দেবেন।
*****
KMD/PS