সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রন্থাগারের ব্যয়

প্রকাশিত: 27 MAR 2025 4:18PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭ মার্চ, ২০২৫


গ্রন্থাগার বিষয়টি রাজ্যের আওতাধীন। তবে, সংস্কৃতি মন্ত্রকের আওতায় ৭টি গ্রন্থাগার রয়েছে। এই গ্রন্থাগারগুলির বাজেট বরাদ্দ এবং ব্যয়ের পরিমাণের বছর ভিত্তিক বিবরণ দেওয়া হল।

সংস্কৃতি মন্ত্রক জাতীয় গ্রন্থাগার মিশন (এনএমএল) প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্যের সুপারিশ অনুযায়ী প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একটি কেন্দ্রীয় গ্রন্থাগার এবং একটি জেলা গ্রন্থাগারে আর্থিক সহায়তা দেয়। এছাড়া সংস্কৃতি মন্ত্রকের অধীন ৭টি গ্রন্থাগারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।

কলকাতার জাতীয় গ্রন্থাগারে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বরাদ্দ হয়েছিল ৬১৮ লক্ষ টাকা। তবে, এরমধ্যে থেকে ১৪১ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয় হয়নি।

রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই তথ্য জানান।

   
SC/ PM /AG/


(রিলিজ আইডি: 2116428) ভিজিটরের কাউন্টার : 25
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी