পোস্ট করার দিনক্ষণ:
08 MAR 2025 11:26AM by PIB Agartala
নয়াদিল্লি, ৮ মার্চ ২০২৫; নারী শক্তি ও সাফল্যের প্রতি প্রেরণাদায়ক শ্রদ্ধাঞ্জলি স্বরূপ, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি নারীদের হাতে তুলে দিয়েছেন।
এর ফলে প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সফল ও কৃতি নারীরা তাঁদের জীবনের নানা কাহিনী তুলে ধরেছেন।
কৃতি নারীরা প্রধানমন্ত্রীর এক্স অ্যাকাউন্টে লিখেছেন:
"মহাকাশ প্রযুক্তি, পরমাণু প্রযুক্তি এবং নারীর ক্ষমতায়ন...
আমরা হলাম -পরমাণু বিজ্ঞানী এলিনা মিশ্র এবং মহাকাশ বিজ্ঞানী শিল্পী সোনি এবং আন্তর্জাতিক নারী দিবসে
(#WomensDay) প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পরিচালনা করতে পেরে আমরা শিহরিত।
আমাদের বার্তা হল -
বিজ্ঞানের দুনিয়ায় ভারত সবচেয়ে প্রাণবন্ত স্থানে বিরাজ করছে এবং এই অবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান ক্ষেত্রে আরো আরো মহিলাদের চর্চা ও যোগদানের জন্য তাঁদেরকে আহবান জানাচ্ছি।"
SKC/KG/PS/KMD