প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

চলচ্চিত্র শিল্পের প্রখ্যাত নেপথ্য গায়ক শ্রী পি জয়চন্দ্রনের প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 10 JAN 2025 9:39AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২৪ (পিআইবি): চলচ্চিত্র শিল্পের প্রখ্যাত নেপথ্য গায়ক শ্রী পি জয়চন্দ্রনের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন, নানাবিধ ভাষায় তাঁর প্রাণভরা উপস্থাপনা আগত প্রজন্মদেরও হৃদয় স্পর্শ করতে থাকবে।

এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন;
“শ্রী পি জয়চন্দ্রন জি কিংবদন্তি কন্ঠস্বরের দ্বারা আশীর্বাদ ধন্য ছিলেন এবং তা বহুধা বিস্তৃত আবেগের ধারাকে অভিব্যক্ত করেছে। নানাবিধ ভাষায় তাঁর প্রাণভরা উপস্থাপনা আগত প্রজন্মদেরও হৃদয় স্পর্শ করতে থাকবে। তাঁর বিদায়ে বেদনাহত। এই বেদনা বিধুর মূহুর্তে আমার ভাবনা-চিন্তা ও সহানুভূতি তাঁর পরিবার বর্গ ও অনুরাগীদের পাশে রইল।”

***

SKC/SRC/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2091763) ভিজিটরদের কাউন্টার : 55
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English