পোস্ট করার দিনক্ষণ:
18 SEP 2024 4:26PM by PIB Agartala
নয়াদিল্লী, ১৮ সেপ্টেম্বর ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা একযোগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দের সভাপতিত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশসমূহ গ্রহণ করেছে।
একযোগে অনুষ্ঠিত নির্বাচন: উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ :
১. ১৯৫১ থেকে ১৯৬৭ সালের মধ্যে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
২. আইন কমিশন: ১৭০ তম রিপোর্ট (১৯৯৯): পাঁচ বছরে একটি লোকসভা এবং সমস্ত বিধানসভার জন্য একটি নির্বাচন।
৩. সংসদীয় কমিটির ৭৯তম প্রতিবেদন (২০১৫): দুই ধাপে একযোগে নির্বাচন অনুষ্ঠানের উপায় প্রস্তাব করা হয়েছিল।
৪. শ্রী রাম নাথ কোবিন্দের সভাপতিত্বে উচ্চ-পর্যায়ের কমিটি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সহ বিস্তৃত পর্যায়ে সংশ্লিষ্ট পক্ষদের সাথে বিশদ আলোচনা করেছে।
৫. রিপোর্ট এই লিংকে অনলাইনে পাওয়া যাবে: https://onoe.gov.in
৬. ব্যাপকভাবে প্রাপ্ত প্রতিক্রিয়া (ফিডব্যাক) থেকে দেখা গেছে যে, একযোগে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক সমর্থন আছে।
সুপারিশ এবং সামনের পথ :
১.দুটি ধাপে বাস্তবায়ন করা।
২. প্রথম ধাপে: লোকসভা ও বিধানসভার একযোগে নির্বাচন অনুষ্ঠান করা ।
৩. দ্বিতীয় ধাপে: সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে স্থানীয় সংস্থা নির্বাচন (পঞ্চায়েত এবং পৌরসভা) পরিচালনা করা।
৪. সকল নির্বাচনের জন্য অভিন্ন ভোটার তালিকা।
৫. সারা দেশে বিস্তারিত আলোচনা শুরু করতে হবে।
৬. একটি রূপায়নকারী গোষ্ঠী গঠন করা।
***
SKC/SG/KMD