প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

১০ ফেব্রুয়ারী 'বিকশিত ভারত বিকশিত গুজরাট' কর্মসূচিতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 09 FEB 2024 8:50PM by PIB Agartala

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারী, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দুপুর ১ টায় 'বিকশিত ভারত 'বিকশিত গুজরাট' কর্মসূচিতে ভাষণ দেবেন। অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য আবাসন প্রকল্পের অধীনে নির্মিত গুজরাট জুড়ে ১.৩ লক্ষেরও বেশি বাড়ির ভূমিপূজন উদ্বোধন করবেন।

অনুষ্ঠানটি গুজরাটের সমস্ত জেলা জুড়ে ১৮০ টিরও বেশি জায়গায় অনুষ্ঠিত হবে, প্রধান অনুষ্ঠানটি বানাসকাঁথা জেলায় অনুষ্ঠিত হবে। রাজ্যব্যাপী এই কর্মসূচিতে আবাসন প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের হাজার হাজার সুবিধাভোগীর অংশগ্রহণের সাক্ষী থাকবে। এই কর্মসূচিতে গুজরাটের মুখ্যমন্ত্রী, গুজরাট সরকারের অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও যোগ দেবেন।


*****

SKC/TC/KMD


(रिलीज़ आईडी: 2004712) आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English